৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী-২ আসনের দাঁড়িপাল্লার প্রার্থী ডা. জাহাঙ্গীরের গণসংযোগ

শনিবার নগরীর বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মোহাম্মদ জাহাঙ্গীর।

স্টাফ রিপোর্টার : ১২ ফেব্রুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে রাজশাহী-২ আসনের প্রার্থীরা দিন-রাত এক করে প্রচারনা চালাচ্ছেন। মোড়ে মোড়ে প্রার্থীদের ব্যানার-ফেস্টুন, চায়ের দোকান থেকে শুরু করে বাজার পর্যন্ত চলছে নির্বাচন নিয়ে আলোচনা। কেউ দিচ্ছেন অঞ্চলভিত্তিক ভোটের হিসাব, আবার কেউ প্রার্থীদের সরব উপস্থিতিতে মুখরিত করে তুলছেন এলাকা। সব মিলিয়ে নির্বাচনী আমেজে জমে উঠেছে রাজশাহী-২ (সিটি কর্পোরেশন এলাকা) আসন।‌

শনিবার নগরীর পঞ্চবটি, দরগাপাড়া, লক্ষীপুর এলাকায় গণসংযোগ ও পথসভা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর। সকাল থেকেই তিনি নগরীর পঞ্চবটির বিভিন্ন এলাকায় পথসভায় বক্তব্য দেন এবং সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। গণসংযোগকালে অধ্যাপক ডাক্তার জাহাঙ্গীর বলেন, তিনি এই শহরের মানুষের চিকিৎসেবার জন্য বেসরকারি পর্যায়ে অনেক হাসপাতাল ক্লিনিক তৈরি করেছেন এ কারণে রাজশাহী-২ আসনে দাড়িপাল্লার পক্ষে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করছেন।

আরও পড়ুনঃ   পবায় বিএনপির কার্যালয় উদ্বোধন, সাংগঠনিক ঐক্যের আহ্বান: শফিকুল হক মিলনের

তাঁর দাবি, দীর্ঘদিন ভোটাধিকার প্রয়োগ থেকে বঞ্চিত থাকা জনগণ এবার উৎসবের আমেজে ভোট দিতে অপেক্ষা করছে। বৈষম্য দূর করতে ও পরিবর্তনের প্রত্যাশায় মানুষ দাড়িপাল্লা প্রতীকে ভোট দেবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ দাড়িপাল্লার পক্ষে রায় দেবে এ বিশ্বাস তাঁর রয়েছে।

আরও পড়ুনঃ   নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১

সন্ধ্যায় গণসংযোগের সময় তিনি লক্ষীপুর এলাকার ঘরে ঘরে যান, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দোকানে ঢুকে মানুষের সঙ্গে কথা বলেন। ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পাশাপাশি সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানান তিনি। এ সময় তাঁর সঙ্গে বিপুলসংখ্যক সমর্থক ও অনুসারী উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST