১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিনকে নাগরিক সংবর্ধনা প্রদান করেন রাসিক

স্টাফ রিপোর্টার : অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবী এএম আমিন উদ্দিনকে রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার রাত ৮টায় নগর ভবনের সিটি হল সভাকক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট এর মাধ্যমে সংবর্ধিত করা হয়।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন তাঁর বক্তব্যে রাজশাহী মহানগরীর ভূয়শী প্রশংসা করেন। তিনি বলেন, রাজশাহী নগরীকে দেখে মুগ্ধ হয়েছি। রাজশাহী বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর। এমন সুন্দর একটি নগরী গড়ার জন্য মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন বলেন, জনগণের দুর্দশা লাঘবে আইনজীবীদের অনুপ্রেরণা জুগিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আদালতের বাইরেও সমঝোতার মাধ্যমে মামলার নিষ্পত্তির পরামর্শ প্রদান করেছেন। সমঝোতার মাধ্যমে মামলা নিষ্পত্তি হলে বাদী-বিবাদী উভয় পক্ষ কম ক্ষতিগ্রস্থ হন। এ ব্যাপারে আইনজীবীদের ভুমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

আরও পড়ুনঃ   নিজেদের রাজাকার বলতে তাদের লজ্জাও করে না : প্রধানমন্ত্রী

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন রাজশাহী-২ (সদর) মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য, রাজশাহী জেলা আওয়ামী লীগের সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা, কবিকুঞ্জ, রাজশাহীর সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামানিক, রাজশাহী জেলা দায়রা জজ আদালত পিপি এ্যাড মোজাফফর হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডীন আবু নাসের মো. ওয়াহেদ। মঞ্চে উপবিষ্ট ছিলেন রাসিকের প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম, প্যানেল মেয়র-২ ও ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন। অনুষ্ঠানে বিশিষ্ট নাগরিকবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ আইনজীবী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাসিকের কাউন্সিলর-কর্মকর্তাবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   কারাগারে কপালে আঘাত পেয়েছেন সাবেক এমপি এনামুল

অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেলকে রাসিকের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান রাসিকর প্যানেল মেয়র-১ ও ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নিযাম উল আযীম ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এ.বি.এম. শরীফ উদ্দিন। এরপর তাঁকে রাজশাহী-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এবং আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা পৃথক পৃথকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় বীর মুক্তিযোদ্ধা, সরকারি আইন কর্মকর্তা, আইনজীবী সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST