৩১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

দাড়িপাল্লায় ও ‘হ্যাঁ’ ভোটেই ফিরবে হারানো গণতান্ত্রিক অধিকার : আবুল কালাম আজাদ

শনিবার সকালে রাজশাহী-৩ আসনের পারিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্টাফ রিপোর্টার : গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের মৌলিক ও ভোটাধিকার প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামি মনোনীত দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। তিনি বলেছেন, একমাত্র দাড়িপাল্লায় ও গণভোটে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই জনগণের হারানো গণতান্ত্রিক অধিকার ফিরে আসবে।‌

শনিবার (৩১ জানুয়ারি) সকালে রাজশাহী-৩ আসনের পারিলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগকালে অধ্যাপক আবুল কালাম আজাদ এসব কথা বলেন।

তিনি বলেন,“আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব—এটাই প্রকৃত গণতন্ত্র। কিন্তু দুঃখজনক হলেও সত্য, বিগত স্বৈরাচারী সরকারের সময়ে দেশের মানুষ এই মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে।” তাঁর অভিযোগ, দিনের ভোট রাতে চুরি করে জনগণের মতামতকে উপেক্ষা করা হয়েছিল, যার ফলে ভোট ব্যবস্থার ওপর মানুষের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুনঃ   নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৮

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে চলা অনিয়ম, ভয়ভীতি ও ভোটাধিকার হরণের অবসান ঘটাতে এখনই সময় গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ হওয়ার। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ এবং দাড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া মানে শুধু একটি প্রতীকে সমর্থন নয়; বরং ন্যায়বিচার, সুশাসন ও জনগণের শাসন প্রতিষ্ঠার পক্ষে অবস্থান নেওয়া।

গণসংযোগকালে তিনি আগামী ১২ই ফ্রেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করে তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে গণতন্ত্রের সৌন্দর্য ও মর্যাদা ফিরিয়ে আনতে।

আরও পড়ুনঃ   প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ বিষয়ে সভা অনুষ্ঠিত

এ সময় স্থানীয় ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াত প্রার্থী। স্থানীয়রা জানান, দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তারা মনে করেন, অবাধ ও সুষ্ঠু ভোটের মাধ্যমেই রাষ্ট্র ও সমাজে ইতিবাচক পরিবর্তন সম্ভব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST