৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ছাত্রদল নেতার জামায়াতে যোগদান

নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ছাত্রদলের সভাপতি ফেসবুকে পদত্যাগের চিঠি পোস্ট করার কয়েক ঘণ্টা পরে জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন। এঘটনায় জনমনে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে পদত্যাগের চিঠি পোস্ট করে বিকেলে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

ফেসবুকে পদত্যাগ করা ওই ছাত্রদল সভাপতির নাম বিদ্যুৎ চন্দ্র মাহাতো। তিনি নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ছিলেন।

আরও পড়ুনঃ   খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা

স্থানীয় সূত্রে জানা গেছে, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শুক্রবার দুপুরে জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক বরাবর সভাপতি পদ হতে অব্যাহতি চেয়ে একটি লিখিত চিঠি পোস্ট করেন। পোস্টে তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার এ সিদ্ধান্তকে অনেকেই রহস্যের চোখে দেখলেও বিকেলেই তা স্পষ্ট হয়ে যায়।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে ছাত্রদল নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

এরপর বিকেলে উপজেলা সদরের হেলিপোর্ট ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আয়োজিত নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মী তাঁকে স্বাগত জানান।

জামায়াতে যোগদানের পর তিনি সাংবাদিকদের বলেন, কারও কোন প্ররোচনায় তিনি এ সিদ্ধান্ত নেয়নি। একক সিদ্ধান্তেই জামায়াতে যোগদান করেছেন এবং রাজনীতির মাঠে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST