৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাঘায় বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাদাবি, পুলিশে সোপর্দ করেছে জনতা

আটক টিপু সুলতান (৩০)।

আসলাম আলী, বাঘা : রাজশাহীর বাঘায় বিএনপি নেতার নাম ভাঙ্গিয়ে চাঁদাদাবি করতে গিয়ে স্থানীয় জনতার হাতে আটক। পরে পুলিশে সোপর্দ। তার নাম টিপু সুলতান (৩০)। সে আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে।

বৃহস্পতিবার (২৯জানুয়ারি) বিকেলে উপজেলার আড়ানী পৌর বাজার ইকরা কিন্ডার গার্ডেন এর পাশে চাঁদাদাবির এই ঘটনা ঘটে। জানা গেছে, আড়ানী পৌর বাজার ইকরা কিন্ডার গার্ডেন এর পাশে কলেজ শিক্ষক শফিকুল ইসলাম একটি নতুন ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। আড়ানী গোচর গ্রামের ঝুন্টু সর্দারের ছেলে টিপু সুলতান সেখানে গিয়ে ১ লক্ষ টাকা চাঁদাদাবি করেন। চাঁদা দিতে না চাইলে মালিককে মারধর শুরু করেন। তখন স্থানীয় উপস্থিত জনতা চাঁদাদাবি টিপু সুলতানকে আটক করেন। এসময় ঐ রাস্তা দিয়ে যাচ্ছিলেন বাঘা থানার পুলিশ উপ-পরিদর্শক জুলফিকার। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আরও পড়ুনঃ   প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

উল্লেখ্য টিপু সুলতান বিগত সরকার আমলে আ’লীগের কর্মী ছিলেন।বর্তমানে তিনি বিএনপির নেতা পরিচয় দিয়ে বেড়াচ্ছেন। ভুক্তভোগী অধ্যাপক শফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকেলে মোটরসাইকেলে আমার বাড়িতে আসেন টিপু সুলতান। এসে মিস্ত্রীকে কাজ বন্ধ করতে বলেন এবং বিএনপির জনৈক এক সিনিয়র নেতার নাম ভাঙ্গিয়ে ১ লক্ষ টাকা চাঁদা দাবি করেন। পরে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে আড়ানী পৌর বিএনপির এক নেতা জানান, টিপু সুলতান বিগত আ’লীগ সরকার আমলে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। স্বৈরাচার আ’লীগ সরকার পতনের পর বিএনপির কতিপয় নেতাকে ম্যানেজ করে আবার বিভিন্ন চাঁদা বাজি, টেন্ডার বাজিসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুনঃ   আরব সাগরে ইরানি ড্রোন ধ্বংস করল যুক্তরাষ্ট্র

এ বিষয়ে আড়ানী ইউনিয়ন বিএনপির সভাপতি তোজাম্মেল হক বলেন, বর্তমানে অনেকেই দল পরিবর্তন করছে। তবে টিপু নামের কোন বিএনপি নেতাকে আমি চিনিনা। সে আমাদের দলের নেতা কিনা তা আমার জানা নেই।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে চাঁদাদাবির অভিযোগে মামলা গ্রহন করে তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST