৩০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পেঁয়াজ ও চালের দাম কমেছে, বেড়েছে মসুর ডাল

পেঁয়াজ, চাল ও তেল। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাজারে পেঁয়াজ ও আমদানি করা নাজিরশাইল চালের দাম সপ্তাহের ব্যবধানে কমেছে। তবে ছোট দানার মসুর ডাল, লেবু এবং পোলাওয়ের চালের দাম বেড়েছে। অন্যদিকে মিনিকেট চাল আগের মতোই স্থিতিশীল রয়েছে।

বিক্রেতারা জানিয়েছেন, নতুন পেঁয়াজের বাজারে সরবরাহ বাড়ায় কেজিতে ১০ টাকা পর্যন্ত দাম কমেছে। বিদেশ থেকে নাজিরশাইল চালের আমদানি বৃদ্ধি পাওয়ায় এ ধরনের চালের দামও নেমেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও শেওড়াপাড়া বাজারে গিয়ে জানা গেছে, প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হয়েছে ৫০-৫৫ টাকায়। এক সপ্তাহ আগে এ দাম ছিল ৬০-৬৫ টাকা।

বিক্রেতারা জানান, বর্তমানে বাজারে মূলত নতুন পেঁয়াজই বেশি বিক্রি হচ্ছে। সম্প্রতি পাবনার সাঁথিয়া, ফরিদপুরসহ বিভিন্ন উৎপাদনস্থলে নতুন পেঁয়াজ সরবরাহ বেড়েছে, যার প্রভাব পাইকারি ও খুচরা পর্যায়ে স্পষ্ট দেখা যাচ্ছে।
ডাল ও তেলের বাজারে পরিবর্তন

আরও পড়ুনঃ   ‘৫৩ বছরে আইনশৃঙ্খলা ভালো ছিল, গণমাধ্যমে কখনই ইতিবাচক প্রতিবেদন হয়নি’

সয়াবিন তেলের সরবরাহ কিছুটা কমেছে। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কয়েক দিন ধরে সরবরাহকারীদের কাছ থেকে চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন না। তবে এ সময়ের মধ্যে তেলের দাম বাড়েনি।

বাজারে ছোট দানার মসুর ডাল বিক্রি হয়েছে ১৬০-১৬৫ টাকায়। তিন সপ্তাহ আগে এ দাম কেজিতে ২০ টাকা কম ছিল। মোটা দানার মসুর ডাল কেজিতে ৮৫-৯০ টাকায় বিক্রি হয়েছে, যা আগের তুলনায় ৫ টাকা কম।
নাজিরশাইল চালের দাম কমেছে

আরও পড়ুনঃ   রাজশাহী এডিটরস ফোরামের সাথে সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের মতবিনিময়

বাজারে দেশি ও আমদানি করা—উভয় ধরনের নাজিরশাইল চাল পাওয়া যায়। এদের মধ্যে আমদানি করা চালের দাম কেজিতে প্রায় ৫ টাকা কমে ৭৫-৮০ টাকায় বিক্রি হয়েছে। এক সপ্তাহ আগে এ দাম ছিল ৮০-৮৫ টাকা। দেশি নাজিরশাইল চালের দাম এখনো ৮৫ টাকার আশপাশে। বিক্রেতারা জানান, বাজারে নতুন দেশি নাজিরশাইল চাল এলে দাম আরও কমতে পারে।

মিনিকেট চালের দাম আগের মতো স্থিতিশীল রয়েছে। রশিদ চাল প্রতি কেজি ৭২-৭৩ টাকা, সাগর ও মঞ্জুর ৮০-৮২ টাকা, ডায়মন্ড ও মোজাম্মেল চাল ৮৫-৮৬ টাকায় বিক্রি হচ্ছে। তবে পোলাওয়ের চালের দাম কেজিতে এক মাসের ব্যবধানে প্রায় ২৫ টাকা বেড়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় মাচা থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

বেনাপোল দিয়ে সাড়ে ৮ মাস পর ভারত থেকে এল কাঁচামরিচ

হিমাগারে আলু সংরক্ষণে প্রতি কেজি ভাড়া সর্বোচ্চ ৪ টাকা নির্ধারণের দাবি চাষি-ব্যবসায়ীদের

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে : প্রধানমন্ত্রী

সাংবাদিকের ওপর হামলা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত : আব্দুল আউয়াল

জুলাই অভ্যুত্থানের অর্জন, বর্জন ও বিসর্জন

দেশে ফিরলেন ইলিয়াস কাঞ্চন, দেশবাসীর কাছে দোয়া চাইলেন

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত অন্তত ৭

ট্রাম্পকে কেন ইরান যুদ্ধ থেকে পিছু হটার আহ্বান জানাচ্ছে সৌদি?

রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের অনুদানের অর্থ বিতরণ

১০

রুয়েট কর্মকর্তা ও কর্মচারীদের অফিস ব্যবস্থাপনা প্রশিক্ষণ

১১

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১২

রুয়েটে নাটোর জেলা সমিতির নবীনবরণ ও বিদায় অনুষ্ঠিত

১৩

যাত্রীবেশে ফেন্সিডিল বহনকালে গ্রেফতার ১

১৪

নওগাঁয় বুপ্রেনরফিন ইনজেকশনসহ গ্রেফতার ১

১৫

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

ড্রেনের আর্বজনা অপসারণ কার্যক্রম পরিদর্শনে রাসিক প্রশাসক

১৭

আমরা মালিক নই, দেশের ১৮ কোটি জনগণের সেবক : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল

১৮

নগরীর বোয়ালিয়া থানায় বৃক্ষ রোপণ করলেন ওসি মাছুমা মুস্তারী

১৯

রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST