২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে “বিসিএসআইআর-এর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলার উদ্বোধন

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা: হোসনে আরা বেগম।

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী (২৯–৩১ জানুয়ারি) “বিসিএসআইআর-এর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা–২০২৬” শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা আরম্ভ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা: হোসনে আরা বেগম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর-এর গবেষণা সমন্বয়কারী ড. মোঃ শাহ জামাল। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের পরিচালক মোঃ হাবিবুর রহমান ভূঁঞা, সিএসও।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ‍রুহুল আমিন। তিনি তাঁর বক্তব্যে গবেষণাগারের সবাইকে স্বাগত জানান এবং বিভিন্ন আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশের শিক্ষার্থীদের বিভিন্ন অর্জন তুলে ধরেন। অনুষ্ঠানের বিশেষ অতিথি ড. মোঃ শাহ জামাল তাঁর বক্তব্যে বলেন, টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি নিরাপত্তা বিষয়ে গবেষণার গুরুত্বরোপ করেন। পাশাপাশি তিনি গবেষণার দ্বারা জাতীয় ও আন্তর্জাতিক প্লাটফর্মে যায়গা করে নেবার বিষয়ে ক্ষুদে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।

আরও পড়ুনঃ   বন্ধুকে জিম্মি করে কলেজছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রধান অতিথি ড. মোসা: হোসনে আরা বেগম তাঁর বক্তব্যে বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য এবং অভিভাবকমন্ডলী এবং শিক্ষকদের সহযোগিতার জন্য অনুরোধ করেন। এছাড়াও তিনি বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার জন্য নতুন টেকনোলজি জানার বিরুয়ে গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানের সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূঁঞা তাঁর বক্তব্যে বলেন, এ মেলার প্রকৃত উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান চর্চার মাধ্যমে নতুন প্রশ্নের উত্তর খোঁজার আগ্রহ সৃষ্টি করা। পরিবেশে তিনি সকলকে নিজের দায়িত্ববোধ থেকে দেশের উন্নয়নের জন্য কাজ করার আহ্বান জানান। পরবর্তীতে প্রধান অতিথি বিসিএসআইআর-এর সম্মানিত সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি) ড. মোসা: হোসনে আরা বেগম মেলার উদ্ভোধন করেন এবং মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

আরও পড়ুনঃ   বড়াইগ্রামে রডভর্তি ট্রাকের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা : নিহত ২

এ মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৫১টির বেশি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে সুসজ্জিত করেছে। সকলের জন্য মেলা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে ৬ষ্ঠ–৮ম শ্রেণি (A-গ্রুপ), ৯ম–১০ম শ্রেণি (B-গ্রুপ), ১১–১২শ শ্রেণি/ডিপ্লোমা (C-গ্রুপ) বিভক্ত করে মেলায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পসমূহ মেলায় প্রদর্শন করবে। মেলার সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST