২৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

কৃষিঋণ মওকুফ, পদ্মা ব্রাজ ও বরেন্দ্র প্রকল্প চালু করা হবে : তারেক রহমান

দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।

স্টাফ রিপোর্টার : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় পেলে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এই ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, গত ১৭ বছরে দেশের মানুষের জন্য কোনো কাজ হয়নি। মেগাপ্রকল্পের নামে দুর্নীতি হয়েছে। জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া বরেন্দ্র প্রকল্প খালেদা জিয়ার শাসনামলে আরও বড় হয়েছিল, কিন্তু আজ তা বন্ধ। ক্ষমতায় এলে বরেন্দ্র প্রকল্প পুনরায় চালু করা হবে, খাল খনন করা হবে এবং পদ্মা নদী খনন করা হবে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে ১০৮ বোতল অবৈধ অ্যালকোহলসহ গ্রেপ্তার ২

তিনি পদ্মাপাড়ের মানুষের উদ্দেশে বলেন, পদ্মা ব্রাজ করা হলে সবাই সুবিধা ভোগ করবে। রাজশাহীর আম সংরক্ষণ ও হিমাগার তৈরির পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হবে। এজন্য তিনি উত্তরাঞ্চলের প্রত্যেক আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ভোটারদের প্রতি আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, দেশ গণতন্ত্রের দিকে যাবে নাকি অন্য দিকে, সেই সিদ্ধান্ত মানুষকে ১২ তারিখে নিতে হবে। গণতন্ত্র রক্ষা না করলে মেগাপ্রকল্প ও জনগণের প্রকল্প বাস্তবায়ন সম্ভব হবে না। যেকোনো মূল্যে গণতন্ত্রের ঝান্ডা ধরে রাখতে হবে।

আরও পড়ুনঃ   বঙ্গবন্ধুর আদর্শে অবিচল জাতীয় চার নেতা কখনো মৃত্যু ভয় করেননি, আপোস করেননি : লিটন

তিনি তার বক্তব্যে আরও বলেন, বিএনপি শান্তিতে বিশ্বাস করে এবং কোনো ঝগড়া-ফ্যাসাদে যেতে চায় না। কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সরকারের কাছে সুষ্ঠু তদন্তের আহ্বান জানান এবং দেশের আইন অনুযায়ী যথাযথ বিচার কার্যকর করার নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কঙ্গোতে স্কুলে আগুন, ২৪ শিশু নিহত

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চীনে বিদেশি পতাকাবাহী জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্নের ঘোষণা আলজেরিয়ার

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

পুঠিয়ায় অবৈধ সার মজুতের হদিস, ৩২০ বস্তা জব্দ

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আরও ১ আসামি গ্রেপ্তার

রাসিক প্রশাসকের সঙ্গে মারকাজ মাদ্রাসা পরিচালনা কমিটির সাক্ষাৎ

গণমাধ্যম ও সাংবাদিকদের পেশাগত কাজে হস্তক্ষেপ করবে না সরকার : তথ্যমন্ত্রী

রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সাক্ষাৎ

১০

দেশব্যাপি ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান বাস্তবায়ন উপলক্ষে রাসিকের প্রস্তুতিমূলক সভা

১১

বাগমারার নতুন ইউএনও রিজু তামান্নার যোগদান

১২

নগরীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩

১৩

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৪

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৫

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

১৬

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৯

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

২০

Design & Developed by: BD IT HOST