২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে সহকারী কমিশনারের কার্যালয়ে হামলার চেষ্টা, তিনজন আটক

সহকারী কমিশনারের কার্যালয়ে হামলার চেষ্টায় আটককৃত তিনজন। 

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি)-এর কার্যালয়ে হামলার চেষ্টার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার ২৭ জানুয়ারি বেলা সাড়ে ১২টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাকের কার্যালয়ে ভূমি সংক্রান্ত শুনানি চলাকালে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, তিন ব্যক্তি একটি বিতর্কিত ও অন্যায় দাবি নিয়ে শুনানিতে অংশ নেন। আলোচনা একপর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে তারা হাঙ্গামা শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কথাকাটাকাটির একপর্যায়ে জমিলা নামের এক নারী সহকারী কমিশনারের টেবিলে জোরে থাপ্পড় মারেন। এরপর তিনি ও তার সঙ্গে থাকা অপর দুই ব্যক্তি কর্মকর্তার প্রতি মারমুখি আচরণ করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন। অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে তাদের প্রতিও হুমকি ও আক্রমণাত্মক আচরণ করা হয়।

আরও পড়ুনঃ   কুষ্টিয়ায় কৃষি উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে ইউসিবির দিনব্যাপী প্রশিক্ষণ

খবর পেয়ে তানোর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।

আটক ব্যক্তিরা হলেন কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ওহাব আলীর স্ত্রী জমিলা (৩৫), বাঁধাইড় ইউনিয়নের হরিশপুর গ্রামের ইউসুফ আলীর ছেলে হাফিজুর রহমান (৪৫) এবং একই পরিবারের আব্দুল আওয়াল।

ঘটনার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার আব্দুল মালেক বাদী হয়ে আটক তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় দণ্ডবিধির ১৮৬ ধারা সরকারি কর্মকর্তার কাজে বাধা, ৩৫৩ ধারা ধমকি দিয়ে আতঙ্ক সৃষ্টি এবং ৩৩২ ধারায় সরকারি কর্মকর্তাকে আঘাতের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। মামলার নম্বর ১৭।

আরও পড়ুনঃ   বিষে হারানো নীরব প্রাণের শোকমিছিল ও স্মরণসভা অনুষ্ঠিত

তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সরকারি অফিসে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়। আইনি প্রক্রিয়া শেষে আটক ব্যক্তিদের আদালতে পাঠানো হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিব শংকর বসাক বলেন, সহিংসতা ও হুমকির মাধ্যমে কেউ দাবি আদায় করতে চাইলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। সরকারি প্রতিষ্ঠানের মর্যাদা ও শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা তৎপর থাকবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST