২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে নিরলস কাজ করছে উপজেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় জনপ্রতিনিধিশূন্য পরিস্থিতিতেও সরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে উপজেলা প্রশাসন। বিভিন্ন দপ্তরের কার্যক্রম স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়েই পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহবুবুল ইসলাম জানান, জনপ্রতিনিধি না থাকলেও সরকার প্রদত্ত বিধি-বিধান ও প্রশাসনিক নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। কোথাও অনিয়মের অভিযোগ উঠলে তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
খাদ্য শস্য ক্রয় সংক্রান্ত বিষয়ে ইউএনও বলেন, খাদ্য গুদামের অনিয়মের ঘটনায় ইতোমধ্যে অভিযুক্ত একজন উপ-পরিদর্শক শাস্তি পেয়েছেন। এটি প্রমাণ করে প্রশাসন কোনো অনিয়ম প্রশ্রয় দেয় না। এঘটনায় দায়ী আরও কয়েকজনকে বিভাগীয় শাস্তি স্বরূপ বিভিন্ন জায়গায় বদলী করা হয়েছে।

উপজেলা প্রশাসনের একটি সূত্র জানায়, সরকারি পুকুর পরিষ্কারসহ বিভিন্ন ছোট-বড় উন্নয়ন কাজ স্থানীয় চাহিদা ও প্রকল্প ব্যয়ের হিসাব অনুযায়ী বাস্তবায়ন করা হয়। বরাদ্দের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুসরণ করা হয় এবং সব বিল ভাউচার অডিটযোগ্য।

আরও পড়ুনঃ   রাজশাহীতে গণপিটুনির শিকার সাবেক ছাত্রলীগ নেতার মৃত্যু

১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন প্রসঙ্গে প্রশাসনের কর্মকর্তারা জানান, দিবসটির মর্যাদা রক্ষায় নির্ধারিত ড্রেস কোড অনুযায়ী পোশাক পরিধান করা হয়েছে। তবে দিবসটিকে আরও সুন্দর ও আনন্দমুখর করতে কিছু সময়ের জন্য অফিসার্স ক্লাবের সৌজন্যে একই ড্রেস পরিধান করা হয়। এতে আর্থিক অনিয়মের অভিযোগ ভিত্তিহীন।

গ্রাম পুলিশ নিয়োগ প্রসঙ্গে উপজেলা প্রশাসনের বক্তব্য, নিয়োগ বোর্ড আইন অনুযায়ী গঠিত হয়েছে এবং মৌখিক পরীক্ষাসহ সব প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করা হয়। তারপরও অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়োগটি বাতিল করেছে। প্রকৃতপক্ষে, কোনো স্বার্থান্বেষী মহলের হীন উদ্দেশ্য বাস্তবায়ন না হওয়ায় বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে।

তাহেরপুর পৌরসভায় খাস জমি সংক্রান্ত বিষয়ে ইউএনও জানান, সরকারি জমি ব্যবস্থাপনায় কোনো অনিয়ম বরদাস্ত করা হয় না। বিধি বহির্ভূত লিজ থাকলে তা বাতিল করা প্রশাসনের দায়িত্ব। এ বিষয়ে কারো আপত্তি থাকলে আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তির সুযোগ রয়েছে।

আরও পড়ুনঃ   তানোর থানা পরিদর্শনে পুলিশ সুপার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ইউএনও মাহবুবুল ইসলাম বলেন, নির্বাচন কমিশন ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। এখানে দলীয় বিবেচনার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, “যে কোনো অভিযোগের বিষয়ে আমার দপ্তরের দরজা খোলা। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়িয়ে সরাসরি এসে কথা বললে সঠিক ব্যাখ্যা পাওয়া যাবে।”

উল্লেখ্য, গত ২৩ জানুয়ারি, ২০২৬ শুক্রবার কয়েকটি পত্রিকায় বাগমারা উপজেলা প্রশাসন নিয়ে ভুল সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের প্রেক্ষিতেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বাগমারায় চলমান উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে নিজেদের অবস্থান ও ব্যাখ্যা তুলে ধরেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা আশাবাদ ব্যক্ত করেন, গুজব ও অপপ্রচার উপেক্ষা করে বাগমারার সাধারণ মানুষ উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দক্ষ ও মেধাবী শিক্ষকরাই গড়তে পারে আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী

১

ভর্তি পরীক্ষায় আবেদনের যোগ্যতা কমাল রাজশাহী বিশ্ববিদ্যালয়

২

ভাঙ্গায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

৩

রাজশাহীর চারঘাটে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন আসাদুজ্জামান জুয়েল

৪

লালপুরে পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

৫

ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি ডায়লগ

৬

রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট রিপোর্টার্স ইউনিটির সাক্ষাৎ

৭

বাগমারায় নবনির্বাচিত দলিল লেখকদের সংবর্ধনা

৮

শহীদ নজমুল হক বালিকা উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাসিক প্রশাসকের সঙ্গে শিক্ষকবৃন্দের সাক্ষাৎ

৯

চাপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে পরিত্যাক্ত মাদক উদ্ধার

১০

নগরীতে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

১১

রাজশাহীতে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

১২

নগরীতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ জনের দণ্ড

১৪

রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে মাদকদ্রব্য জব্দ

১৫

মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ কাল

১৬

রাজশাহীতে কম্পিউটার,সেলাই মেশিন ও বিজনেস কার্ট বিতরণ করলেন রাসিক প্রশাসক

১৭

রাজশাহীতে ৪৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

১৮

মেধা, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়সমূহকে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৯

শ্রমিক আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST