১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন: রেলপথ মন্ত্রী

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শনিবার ১১ মে সকালে রাজশাহী বিভাগ হতে দেশের বিভিন্ন জেলায় রেলযোগে আম পরিবহন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিতে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম,এমপি। সেমিনারে আম চাষী ও ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে রেলপথ মন্ত্রী বলেন,আম খুবই সংবেদনশীল পণ্য। তাই আমরা চেষ্টা করে যাচ্ছি যেন আমের ট্রেন যথাসময়ে, যথাস্থানে পৌঁছতে পারে। ডাবল লাইন ট্রেন চালুর বিষয়টি ও মাথায় আছে তবে তা অতি দ্রুত বাস্তবায়ন সম্ভব হবেনা। তাছাড়া আমরা সকল আন্ত:নগর ট্রেনের সাথে একটি করে নন এসি লাগেজভ্যান ও এসি লাগেজভ্যান লাগানোর জন্য ব্যবস্থা নিচ্ছি।

আরও পড়ুনঃ   সমাজসেবার কোনো ভাতা বন্ধহয়নি: বিভাগীয় কমিশনার

প্রধানমন্ত্রীর রেলখাতে গৃহীত পদক্ষেপের কথা উল্লেখ করে রেলমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীপদ্মা সেতুতে রেললাইন স্থাপন করার মাধ্যমে আরও ৮টি জেলার সাথে রেল যোগাযোগ সহজ হয়েছে। প্রধানমন্ত্রীর রেলখাতের উন্নয়ন করার সদিচ্ছা আছে।এসময় মন্ত্রী রেলের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেছেন।

তিনি আরও বলেন, কুরিয়ার সার্ভিসে পাঠানো আম যদি রেলযোগে ঢাকা এবং ঢাকার আশেপাশে পৌঁছানো যায় তবে সময় ও খরচ দুই’ইবাঁচবে।আম পরিবহন সহজ করতে আমরা ট্রেনকে জনপ্রিয় করতে চাই। আমরা রাস্তার ওপর চাপ কমাতে চাই। এজন্য যাযা করণীয় তাই আমরা করবো। আমরা চাই কম খরচে রেলের মাধ্যমে এই অঞ্চলের আম পরিবহন সহজ হোক। কুরিয়ারের বিকল্প হিসেবেই আমরা এটি করতে চাচ্ছি।

সেমিনারে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবির। তিনি জানান, নিরাপদে, স্বল্প সময়ে ও স্বল্প খরচে আম পরিবহনের লক্ষ্যে আগামী ১০ জুন চালু হচ্ছে ম্যাংগো স্পেশাল ট্রেন। আম নিরাপদে স্বল্প সময়ে ও স্বল্প খরচে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার জন্য ২০২০ সালে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু করা হয়। ২০২০ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত চার বছরে মোট ৩৯ লাখ ৯৫ হাজার ৭৯৮ কেজি আম পরিবহন হয়েছে। এতে সরকারের রাজস্ব অর্জিত হয়েছে ৪৬ লাখ ২৯ হাজার ১৪০ টাকা।

আরও পড়ুনঃ   শীর্ষ কর্মকর্তারা লাপাত্তা, রামেবিতে অচলাবস্থা

অনুষ্ঠানে রাজশাহী-২ আসনরে সংসদ সদস্য মোঃশফিকুর রহমান বাদশা, নাটোর-১আসনের সংসদ সদস্য মোঃআবুল কালাম,বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সরদার সাহাদাত আলী, রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব জালাল উদ্দিন আহম্মেদ, রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশপরিদর্শক মো: আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ রশীদুল হাসান এবং রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST