২৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

সমাজের নৈতিক অবক্ষয় রোধে মসজিদের ভূমিকা অপরিসীম: আবুল কালাম আজাদ

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ।

স্টাফ রিপোর্টার : সমাজের নৈতিক অবক্ষয় রোধ, মানবিক মূল্যবোধ চর্চা এবং সামাজিক ঐক্য গড়ে তুলতে মসজিদের ভূমিকা অপরিসীম—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজশাহী-৩ আসনের দাড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ। বুধবার (২৮ জানুয়ারি) সকালে পবার পারিলা ইউনিয়নের কালুমেড় এলাকায় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি।

হড়গ্রাম ইউনিয়ন পরিষদের টানা পাঁচ বারের চেয়ারম্যান অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, মসজিদ কেবল নামাজ আদায়ের স্থান নয়; এটি মানুষের চরিত্র গঠন, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সমাজে অন্যায়, অবিচার ও নৈতিক অবক্ষয় রোধে মসজিদ কার্যকর ভূমিকা রাখতে পারে ধর্মীয় শিক্ষা ও নৈতিক অনুশাসনের চর্চা বাড়লে সমাজে শৃঙ্খলা ও শান্তি প্রতিষ্ঠিত হয়। সেই লক্ষ্যে জামায়াতে ইসলামীর নির্বাচনে জয়লাভ করলে মসজিদকে সকল ইসলামী কর্মকান্ডের প্রাণকেন্দ্র করা হবে।

আরও পড়ুনঃ   জনগণ সরকারকে সহায়তা করতে প্রস্তুত: তারেক রহমান

তিনি আরও বলেন,“দীর্ঘদিন ধরে কালুমেড় এলাকাবাসীর একটি লালিত স্বপ্ন ছিল একটি স্থায়ী মসজিদ নির্মাণের। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আজ সেই স্বপ্ন বাস্তবায়নের পথে যাত্রা শুরু হলো। এলাকাবাসীর ঐক্য ও সম্মিলিত উদ্যোগে এই মসজিদ ভবিষ্যতে ধর্মীয় শিক্ষা ও সামাজিক সম্প্রীতির কেন্দ্র হিসেবে গড়ে উঠবে বলে আমি আশাবাদী।”

তিনি বলেন, এই মসজিদ নির্মাণ কোনো একক ব্যক্তির কাজ নয়; এটি এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টার ফল। তিনি সবাইকে দান, সহযোগিতা ও ঐক্য বজায় রেখে দ্রুত ও সুন্দরভাবে মসজিদের কাজ সম্পন্ন করার আহ্বান জানান। বক্তব্যের শেষে তিনি মসজিদ নির্মাণে সহযোগিতাকারী সকল দাতা, এলাকাবাসী, মসজিদ কমিটির সদস্য ও অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরও পড়ুনঃ   তেলের পরিবর্তে গ্যাসে চলছে মোটরসাইকেল

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পারিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাঈদ আলী। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর পবা থানার আমির আজম আলী এবং মহানগর জামায়াতের প্রশিক্ষণ বিভাগের সেক্রেটারি নূরুজ্জামান। এ সময় মসজিদ কমিটির মধ্যে আরও উপস্থিত ছিলেন কালুমেড় কেন্দ্রীয় ঈদগাহ মসজিদ কমিটির সভাপতি মো. আশরাফুল ইসলাম, সেক্রেটারি মো. মাসুদ রানা, কোষাধ্যক্ষ রুবেল ইসলাম, দাতা সদস্য মো. রুস্তম আলী, সাইফুল ইসলাম, সাদেক আলী ও ইমন আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এলাকাবাসী জানান, কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের পাশে মসজিদের নির্মাণ কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ সম্পন্নের প্রত্যাশা ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST