২৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারায় টপসয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, একজনের কারাদণ্ড

অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা।

স্টাফ রিপোর্টার, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় টানা দুইটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গণিপুর ইউনিয়নের ইসলামের মোড় সংলগ্ন দুবিলা বিলে প্রথম মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন বাগমারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভূঞা। এসময় বাগমারা থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করেন।

আরও পড়ুনঃ   নিজের কিছু হলে ইরানকে ‘পৃথিবী থেকে মুছে ফেলার’ নির্দেশনা দিয়েছেন ট্রাম্প

অভিযানে কৃষি জমির মূল্যবান টপসয়েল কাটার অপরাধে গণিপুর গ্রামের মৃত কছির এর ছেলে তমিজ উদ্দিনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় পনেরো (১৫) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে টপসয়েল কাটায় ব্যবহৃত দুইটি এক্সকেভেটর (ভেকু) মেশিন স্পটে অকেজো করে দেওয়া হয়।

এরপর একই দিন বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত শুভডাঙ্গা ইউনিয়নের নিমাই বিল এলাকায় দ্বিতীয় দফা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় দুষ্কৃতকারী কাউকে পাওয়া না গেলেও কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটায় ব্যবহৃত আরও দুইটি এক্সকেভেটর (ভেকু) মেশিন ঘটনাস্থলেই অকেজো করা হয়।

আরও পড়ুনঃ   কাজীরহাট-আরিচা নৌরুটে ৪ মাস পর ফের চালু স্পিডবোট সার্ভিস

উপজেলা প্রশাসন জানায়, কৃষি জমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। টপসয়েল কাটা বন্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে বলেও জানানো হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST