২৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি।

প্রথমে তিনি মহানগরীর ৫নং ওয়ার্ডের বাড়ি বাড়ি হতে বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেন। এরপর তিনি ভেরিপাড়া সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) এর কার্যক্রম এবং নগরীর সিটি হাট এলাকাস্থ মেডিকেল টিট্রমেন্ট প্ল্যান্ট ও ভাগার পরিদর্শন করেন ও কার্যক্রমসমূহ সম্পর্কে অবহিত হন তিনি।

আরও পড়ুনঃ   শিক্ষা শুধু চাকরির জন্য নয়, সৃজনশীল মানুষ গড়ার জন্যও : প্রধান উপদেষ্টা

পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, সচিব (চলতি দায়িত্ব) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নয়ন কুমার সাহা, উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, মনিটরিং কর্মকর্তা শাহরিয়ার রহমান জিতু সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   শিক্ষা মানুষকে আলোকিত করে: জেলা পরিষদের প্রশাসক

উল্লেখ্য, মঙ্গলবার সকালে দুইদিনের সফরে রাজশাহীতে আসেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব (নগর উন্নয়ন-৩ অধিশাখা) মোহাম্মদ কবির উদ্দীন। বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী সিটি কর্পোরেশনের ‘আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলেভারী প্রজেক্ট ২য় পর্যায়’ শীর্ষক প্রকল্পের প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিদর্শন করবেন তিনি।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১০

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১১

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১২

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৩

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৪

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৫

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৬

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৭

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৮

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

১৯

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

২০

Design & Developed by: BD IT HOST