২৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে বাগমারার আউচপাড়া ইউনিয়নে ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ

মঙ্গলবার দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেন।

স্টাফ রিপোর্টার, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-৪ (বাগমারা) আসনের ভোটের রাজনীতিতে মিলছে ইঙ্গিত। বাগমারা উপজেলার আউচপাড়া ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে ব্যাপক জনসাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, একসময় আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি অধ্যুষিত এ এলাকায় বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল বারী সরদার-এর পক্ষে জনসমর্থন দ্রুত বাড়ছে।

প্রতীক বরাদ্দের পর থেকেই বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার নিয়মিতভাবে আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

মঙ্গলবার তিনি দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আউচপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে নির্বাচনী গণসংযোগ ও মতবিনিময় সভা করেন। পাশাপাশি নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন তিনি।

আরও পড়ুনঃ   দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান

গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে ডা. আব্দুল বারীকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম, দলীয় বৈষম্য ও সেবা বঞ্চনার অভিযোগ তুলে ধরেন। অনেকেই প্রকাশ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ ও সমর্থনের কথা জানান।

জামায়াতে ইসলামীর শান্তি, ন্যায় ও ইনসাফভিত্তিক রাজনীতি মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করছে। বিশেষ করে ডা. আব্দুল বারী সরদারের ব্যক্তিগত ইমেজ, সততা ও মানবসেবামূলক কর্মকাণ্ড আউচপাড়া ইউনিয়নের মানুষের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ফলে পুরো ইউনিয়নে নির্বাচনী প্রচারণা ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।

পথসভায় বক্তব্যে ডা. আব্দুল বারী বলেন, “বাগমারার মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতি ও দলীয়করণের রাজনীতি থেকে মুক্তি চায়। আমি নির্বাচিত হলে সত্য, ন্যায় ও সততার ভিত্তিতে রাজনীতি করবো এবং দেশের অর্থ দেশের মানুষের কল্যাণেই ব্যয় করা হবে।”

আরও পড়ুনঃ   বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্য অধিকার আদায়, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, উন্নত স্বাস্থ্যসেবা ও টেকসই অবকাঠামো উন্নয়নই হবে তার প্রধান অগ্রাধিকার।

গণসংযোগ ও পথসভায় বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবেই এসব কর্মসূচি পরিচালিত হচ্ছে।

আউচপাড়া ইউনিয়নে ডা. আব্দুল বারীর ক্রমবর্ধমান জনসমর্থন রাজশাহী-৪ আসনের নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে জনজোয়ার সৃষ্টি হচ্ছে, তা আসন্ন নির্বাচনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১০

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১১

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১২

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৩

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৪

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৫

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৬

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৭

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৮

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

১৯

রাজশাহীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST