১১ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ক্যানসার জয় করে ফের ফিরেছেন অভিনয় জগতে

অনলাইন ডেস্ক : ২০১৮ সালে ক্যানসারের মতো জটিল রোগে আক্রান্ত হন বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে। ডাক্তার জানিয়েছিলেন, তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ৩০ শতাংশ। তবে হাল ছাড়েননি তিনি। যুক্তরাষ্ট্রে চিকিৎসা গ্রহণ করেন।

 

মরণঘাতী ক্যানসার কীভাবে তার জীবন বদলে দিয়েছে সম্প্রতি এক সক্ষাৎকারে তা নিয়ে খোলাখুলি আলোচনা করেন সোনালি।

অভিনেত্রী জানিয়েছেন, ক্যানসার তার গোটা শরীরে ছড়িয়ে পড়ে। ক্যানসারের বিষয়টি ভোলার জন্য প্রায়ই ঘুমিয়ে পড়তেন তিনি। ভাবতেন, ধীরে ধীরে সবটাই ঠিক হবে। কিন্তু বাস্তবে তা হওয়ার ছিল না।

আরও পড়ুনঃ   ঈদে আসছে পূজা চেরির ‘আগন্তুক’

সোনালির স্বামী খুবই তৎপর হয়ে উঠেছিলেন। বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছিলেন। কিন্তু তিনি এই সময় খুব ভেঙে পড়েছিলেন।

অভিনেত্রী জানিয়েছেন, আমার বেঁচে থাকার সম্ভবনা ৩০ শতাংশ জানানোর পর চিকিৎসার সময় আমি চিকিৎসকদের উপর রেগে যেতাম। বলতাম, কীভাবে চিকিৎসকেরা এটা বলতে পারেন?

তিনি বলেছেন, একটি রিয়্যালিটি শো-এর শুটিংয়ের সময় আমার ক্যানসার ধরা পড়ে। নিজেকেই প্রশ্ন করেছিলাম, আমার কীভাবে ক্যানসার হতে পারে? প্রথমে ভেবেছিলাম, তেমন গুরুতর নয়। কিন্তু চিকিৎসকের কাছে যাওয়ার পরে, কিছু পরীক্ষার পরে বুঝতে পারি, কত কঠিন রোগ। আমার স্বামী ও চিকিৎসক, দু’জনই রিপোর্ট দেখে বেশ ঘাবড়ে গিয়েছিলেন।

আরও পড়ুনঃ   আবেদনময়ী লুকে নুসরাত ফারিয়া

উল্লেখ্য, ‘সরফরোশ’, ‘হাম সাথ সাথ হ্যায়’, ‘ডুপ্লিকেট’-এর মতো ছবিতে অভিনয় করেছেন সোনালি। ক্যানসার জয়ের পরে ২০২২-এ জি-এর ওয়েব সিরিজ ‘দ্য ব্রোকেন নিউজ়’-এ অভিনয় করেছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST