২৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে বাসের ধাক্কায় ৩ জন নিহতের ঘটনায় বাস চালক ও পুলিশ হেনস্থার মূল হোতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বেলপুকুর থানা এলাকায় গত ২৫ জানুয়ারি বিকেল সাড়ে চারটায় ঢাকা থেকে রাজশাহীগামী রাজকীয় পরিবহনের একটি বাস সজোরে পুঠিয়াগামী একটি অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশায় থাকা বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল ই বিভাগের ছাত্র শান্ত ইসলামসহ ৩ জন নিহত হয়।

দুর্ঘটনার সাথে সাথেই বাস চালক দ্রুত বাস চালিয়ে পালিয়ে যায়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছলে ঘটনাস্থলে গুজব ছড়ানো হয় যে পুলিশ বাস চালককে ছেড়ে দিয়েছে যা ছিল সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। এই মিথ্যা তথ্যের ভিত্তিতে ছাত্র জনতা উত্তেজিত হয়ে ভিকটিমের সুরতহাল রিপোর্ট তৈরি করতে না দেয়াসহ বেলপুকুর থানার ওসি এবং একজন এসআইকৈ জিম্মি করে শারীরিকভাবে হেনস্থা করে এবং এসআইকে কান ধরতে বাধ্য করে তার ভিডিও ফেসবুকে পোস্ট করে।পরে অতিরিক্ত পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

আরও পড়ুনঃ   ভারতের পানি আগ্রাসনের প্রতিবাদ ‘পদ্মা বাঁচাও’ ইস্যুতে আন্দোলনে চাঁপাইনবাবগঞ্জ বিএনপি

এঘটনায় বেলপুকুর থানায় সড়ক পরিবহন আইনে একটি এবং সরকারি কাজে বাঁধা প্রদান ও পুলিশ সদস্যদের এসল্ট করার অপরাধে পৃথক আরেকটি মামলা দায়ের করা হয়।

ঘটনার পর থেকেই পলাতক বাস চালককে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম তাদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে কাজ শুরু করে গতকাল ঘাতক বাস চালক সাইফুল ইসলাম (৪৮)কে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করে। সাইফুল ইসলাম নাটোর সদরের কানাইখালী গ্রামের দক্ষিন পটুয়াপাড়ার দিয়ানতুল্লাহ প্রামাণিকের ছেলে। গ্রেফতারকৃত বাস চালককে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

আরও পড়ুনঃ   জামিন পেলেন সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

উল্লেখ্য যে পুলিশ ঘটনার তারিখ রাতেই রাজকীয় পরিবহনের ঘাতক বাসটি আটক করে।

অপরদিকে ঘটনার পর থেকেই পুলিশের একাধিক টিম তাদের সমন্বয়ের মাধ্যমে পুলিশ এসল্ট মামলার আসামি গ্রেফতারে অভিযান পরিচালনা করে। গতকাল বিকেলে গুজব ছড়িয়ে পুলিশকে হেনস্থা করা এবং সরকারি কাজে বাধা প্রদান করার মূল হোতা হাসানুর রহমান তুহিন (২৬)কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। সে নগরীর শাহমখদুম থানার বড় বনগ্রাম চকপাড়ার আবুল হোসেনের ছেলে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মহান মে দিবস আজ

ভোজ্যতেলের মূল্য সমন্বয় লিটার প্রতি নতুন দাম ১৯৯ টাকা নির্ধারণ

ডেমরায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কারখানা পরিদর্শন করলেন শ্রমমন্ত্রী ,তদন্ত কমিটি গঠন

নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহ বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক

মহান মে দিবস উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী

মহান মে দিবস উপলক্ষে জেলা পরিষদ প্রশাসকের বাণী

পবায় শিশু সুরক্ষা ও যৌন হয়রানি প্রতিরোধে ব্র্যাকের ‘শিখা’ প্রকল্পের অরিয়েন্টেশন সভা

তানোরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নারীসহ আহত একাধিক

গোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ

রুয়েটের উপাচার্যের সাথে সাক্ষাত করলেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান

১০

মান্দায় অবৈধভাবে তেল মজুত রাখায় ব্যবসায়ীসহ গ্রেপ্তার ২

১১

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

১২

শপথ নিলেন চেম্বার পরিচালক আমিনুল ইসলাম : ব্যবসায়ী সমাজের স্বার্থ রক্ষায় কাজ করার অঙ্গীকার

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬

১৪

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত

১৫

রাজশাহীতে জমকালো আয়োজনে দেশ রূপান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

১৬

এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ

১৭

রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার

১৮

রূপপুরে পারমাণবিক জ্বালানি সংযোজনে বাংলাদেশের জ্বালানি খাতে নতুন যুগের সূচনা : ফকির মাহবুব আনাম

১৯

কোস্ট গার্ডকে আধুনিক ও যুগোপযোগী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

২০

Design & Developed by: BD IT HOST