২৬ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাগমারার ঝিকরায় ভোটের রাজনীতিতে পালাবদল, ডা. আব্দুল বারীর নির্বাচনী গণসংযোগ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার প্রতীক বরাদ্দের পর থেকেই নিয়মিতভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

স্টাফ রিপোর্টার, বাগমারা : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহী-৪ (বাগমারা) আসনে ভোটের রাজনীতিতে স্পষ্ট পালাবদলের ইঙ্গিত মিলছে। বাগমারা উপজেলার ঝিকরা ইউনিয়নে সম্প্রতি পরিচালিত গণসংযোগে স্থানীয় ভোটারদের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। স্থানীয়দের মতে, একসময় ভিন্ন রাজনৈতিক প্রভাব থাকলেও বর্তমানে ঝিকরা ইউনিয়নে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে জনসমর্থন ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. আব্দুল বারী সরদার প্রতীক বরাদ্দের পর থেকেই নিয়মিতভাবে ইউনিয়নের বিভিন্ন গ্রাম, বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সোমবার ঝিকরা ইউনিয়নের ঝিকরা বাজারসহ আশপাশের এলাকায় তিনি ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। এ সময় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে নিজের নির্বাচনী অবস্থান তুলে ধরেন তিনি।

আরও পড়ুনঃ   ‘এক জীবন’ খ্যাত শায়নার গ্ল্যামারে আজও মুগ্ধ ভক্তরা

গণসংযোগকালে কৃষক, শ্রমিক, ব্যবসায়ী ও তরুণ ভোটারদের সঙ্গে ডা. আব্দুল বারীকে আন্তরিকভাবে কথা বলতে দেখা যায়। ভোটাররা দীর্ঘদিনের দুর্নীতি, অনিয়ম, দলীয় বৈষম্য ও সেবা বঞ্চনার নানা অভিযোগ তুলে ধরেন। অনেক ভোটার প্রকাশ্যেই দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আগ্রহ ও সমর্থনের কথা জানান।

ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা, সৎ নেতৃত্ব ও ইনসাফের রাজনীতির আহ্বান নতুন করে মানুষকে জামায়াতে ইসলামীর প্রতি আকৃষ্ট করছে। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে।

ডা. আব্দুল বারী বলেন, “বাগমারার মানুষ পরিবর্তন চায়। তারা দুর্নীতি ও দলীয়করণের রাজনীতি থেকে মুক্তি চায়। আমি নির্বাচিত হলে দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের জন্য সমান সেবা নিশ্চিত করবো।”

আরও পড়ুনঃ   স্বাস্থ্যের দিদার রসুল বদলি আদেশ লঙ্ঘন, নেয়া হচ্ছে বিভাগীয় ব্যবস্থা

তিনি আরও বলেন, কৃষকদের ন্যায্য অধিকার আদায়, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, স্বাস্থ্যসেবা ও অবকাঠামোগত উন্নয়নই হবে তার প্রধান অগ্রাধিকার।

গণসংযোগকালে বাগমারা উপজেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবেই এই গণসংযোগ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ঝিকরা ইউনিয়নে ডা. আব্দুল বারীর ক্রমবর্ধমান জনসমর্থন রাজশাহী-৪ আসনের নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে যে গণজোয়ার তৈরি হচ্ছে, তা নির্বাচনে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST