২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বাংলাদেশের অনুপস্থিতি নিয়ে বিবৃতি বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের

অনলাইন ডেস্ক : আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতিকে ক্রিকেটের জন্য দুঃখজনক বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক ক্রিকেটারদের সংগঠন বিশ্ব ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (ডব্লিউসিএ)। আজ (রোববার) দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি ক্রিকেটকে বিভক্ত না করে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে।

রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ভারত সফরে যেতে অস্বীকৃতি জানালে গতকাল শনিবার ২০ দলের আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের ম্যাচগুলো সহ-আয়োজক শ্রীলঙ্কায় আয়োজনের অনুরোধ করেছিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর এত কাছাকাছি সময়ে সূচিতে পরিবর্তন আনা সম্ভব নয়।

ডব্লিউসিএর প্রধান নির্বাহী টম মফাট বিবৃতিতে বলেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে প্রত্যাহার এবং এর ফলে ক্রিকেটের শীর্ষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি আসর থেকে একটি মূল্যবান ক্রিকেটিং দেশের অনুপস্থিতি আমাদের খেলাটির জন্য, বাংলাদেশের খেলোয়াড়দের জন্য এবং সমর্থকদের জন্য দুঃখজনক।’

আরও পড়ুনঃ   রাজশাহী চেম্বারের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদকে ফুলেল শুভেচ্ছা

তিনি আরও বলেন, ‘বিভাজন বা বর্জনকে জায়গা না দিয়ে আমরা খেলাটির নেতাদের প্রতি আহ্বান জানাই—সংস্থা, বিভিন্ন লিগ ও খেলোয়াড়সহ সব অংশীজনের সঙ্গে কাজ করে ক্রিকেটকে ঐক্যবদ্ধ করতে, বিভক্ত নয়।’

এই ঘটনা দক্ষিণ এশীয় ক্রিকেটে বিদ্যমান টানাপোড়েনের চিত্রও সামনে এনেছে। ভারতের সঙ্গে রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে পাকিস্তান কোনো বৈশ্বিক টুর্নামেন্টের আয়োজক হলে ভারতকে নিরপেক্ষ ভেন্যুতে খেলানোর ব্যবস্থা করতে আইসিসিকে হস্তক্ষেপ করতে হয়েছে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি শনিবার জানিয়েছেন, দেশটির অংশগ্রহণ এখনো চূড়ান্ত নয়। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরে এলে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’ মহসিন নাকভি বর্তমানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বেও রয়েছেন।

আরও পড়ুনঃ   বিভাগীয় আন্তঃকলেজ ফুটবল চ্যাম্পিয়ন বিলচলন শহীদ শামসুজ্জোহা কলেজ

টম মফাট বলেন, খেলাটিতে চুক্তি মানা না হওয়া এবং খেলোয়াড় ও তাদের প্রতিনিধিদের সঙ্গে অর্থবহ পরামর্শের অভাব নিয়ে ডব্লিউসিএ ক্রমেই উদ্বিগ্ন হয়ে উঠছে। তার ভাষায়, ‘এটি বৈশ্বিক পর্যায়ে ক্রিকেটের বিদ্যমান পরিচালন কাঠামোর গুরুতর সমস্যাগুলোকেও সামনে আনছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘এই সমস্যাগুলো যদি সমাধানহীন থেকে যায়, তাহলে তা বিশ্বাস, ঐক্য এবং শেষ পর্যন্ত আমাদের প্রিয় খেলাটির ভবিষ্যৎকে দুর্বল করে দেবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST