২৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ বয়কটের গুঞ্জন ছড়িয়ে স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর দুই সপ্তাহ–ও বাকি নেই। তবে নাটকীয়তা চলছে এখনও। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দিয়ে তাদের পরিবর্তে স্কটল্যান্ডকে যুক্ত করেছে আইসিসি। বাংলাদেশের সঙ্গে ‘অন্যায়’ হয়েছে দাবি করে বিশ্বকাপ বয়কট করতে পারে বলে ঘোষণা দিয়েছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নাকভি। বিষয়টি নিয়ে যখন ক্রিকেটবিশ্বে তুমুল আলোচনা, তখনই বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান।

গতকাল (শনিবার) বাংলাদেশকে নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানানোর পর পিসিবির সভাপতি মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমি আইসিসির বোর্ড সভাতেও একই কথা বলেছি। আপনার দ্বিমুখী নীতি থাকতে পারে না, যেখানে একটি দেশ যখন খুশি যেকোনো সিদ্ধান্ত নিতে পারে এবং অন্য একটি দেশের ক্ষেত্রে তার সম্পূর্ণ উল্টোটা করা হয়। পাকিস্তানের সরকার আমাদের যে নির্দেশনা দেবে, আমাদের অবস্থানও (বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে) সেটাই হবে। প্রধানমন্ত্রী এখন পাকিস্তানে নেই। তিনি ফিরলে আমি আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত আপনাদের জানাব। এটা সরকারের সিদ্ধান্ত।’

পিসিবি সভাপতির ওই বক্তব্য নিয়ে বেশ আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মাঝে সূত্রের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’ জানিয়েছে, ‘যদি পাকিস্তানও একই পথে হেঁটে টুর্নামেন্টে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নেয়, আইসিসি তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে পারে। এর পাশাপাশি দ্বিপাক্ষিক সিরিজ বাতিল, পাকিস্তান সুপার লিগে (পিএসএল) বিদেশি ক্রিকেটারদের খেলায় নিষেধাজ্ঞা বা এনওসি (অনাপত্তিপত্র) না দেওয়া এবং এশিয়া কাপ থেকেও বাদ দেওয়ার মতো বিষয় বিবেচনায় রয়েছে।’ সেই ভয়েই পাকিস্তান অবস্থান পাল্টালো নাকি বয়কটের গুঞ্জন তাদের কোনো কৌশল তা স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ   নগরীতে অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

আজ (রোববার) পিসিবির নির্বাচক কমিটির সদস্য আকিব জাভেদ, সাদা বলের কোচ মাইক হেসন এবং অধিনায়ক সালমান আলি আগা সংবাদ সম্মেলনে বিশ্বকাপের দল ঘোষণা করেন। ১৫ সদস্যের ওই দলে বড় চমক– হারিস রউফের বাদ পড়া। যদিও কয়েকদিন ধরে পাকিস্তানের সংবাদমাধ্যমে তাকে বাদ দেওয়া হতে পারে গুঞ্জন চলছিল। যদিও চলমান ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশে সর্বোচ্চ ২০ ‍উইকেট শিকার করেছেন ডানহাতি এই তারকা পেসার। তবে ফর্ম নিয়ে সমালোচিত বাবর আজম বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন।

প্রথম কোনো আইসিসি ইভেন্ট খেলার জন্য পাকিস্তান দলে ডাক পেয়েছেন স্পিনার উসমান তারিক। সালমান আগার দলে আছেন– ফাহিম আশরাফ, খাজা মোহাম্মদ নাফে, মোহাম্মদ সালমান মির্জা ও শাহিবজাদা ফারহানের মতো তরুণরা। আর অভিজ্ঞদের মধ্যে আছেন– আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান ও উসমান খান। বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো যথারীতি হবে ভারতের বাইরে, শ্রীলঙ্কায়।

আরও পড়ুনঃ   রাসিক প্রশাসকের সাথে রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকদের সৌজন্য সাক্ষাৎ

আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর বসবে। যার জন্য চলতি মাসের শুরুতেই প্রতিযোগী দেশগুলো আইসিসিকে খেলোয়াড়ের তালিকা পাঠায়। তার আগে ৩১ জানুয়ারি পর্যন্ত স্কোয়াডে পরিবর্তন আনার সুযোগ আছে দলগুলোর সামনে। আসরের প্রথম ম্যাচে ৭ ফেব্রুয়ারি কলম্বোতে পাকিস্তানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর ১০ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র, ১৫ ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং ১৮ ফেব্রুয়ারি নামিবিয়ার বিপক্ষে লড়বে সালমান আগার দল।

পাকিস্তানের বিশ্বকাপ স্কোয়াড : সালমান আলি আগা (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, খাজা মোহাম্মদ নাফে (উইকেটরক্ষক), মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, শাহিবজাদা ফারহান (উইকেটরক্ষক), সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, উসমান খান (উইকেটরক্ষক) ও উসমান তারিক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST