২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বোয়ালিয়া পূর্ব যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল

রাজশাহী নগরীতে বোয়ালিয়া পূর্ব যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে বোয়ালিয়া পূর্ব যুবদলের উদ্যোগে ধানের শীষের পক্ষে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় নগরীর ২৪ নম্বর ওয়ার্ডের হাদীর মোড়ে যুবদলের পার্টি অফিসের সামনে থেকে প্রচার মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ২৪ ও ২৫ নং ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলটি চলাকালে রাজশাহী-২ (সদর) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী মিজানুর রহমান মিনুর পক্ষে লিফলেট বিতরণ ও ভোটারদের মাঝে প্রচারণা চালানো হয়।

আরও পড়ুনঃ   সার্কুলার অর্থনীতিতে রূপান্তর এখন আর বিকল্প নয়, ভবিষ্যৎ প্রতিযোগিতার পূর্বশর্ত - বাণিজ্যমন্ত্রী

প্রচার মিছিলের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ওয়ালিউল হক রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি। মিছিলে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো.টফি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজশাহী মহানগর যুবদলের সদস্য সুরাজ আলী।

এ সময় আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি, রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তারিক আজিজ সিজার,মো: সাইদুল ইসলাম, মো. শিমুল, আনারুল, রাকিব,শফিকুল ইসলাম শ্যামলএবং ২৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   বাগমারার ইউএনও সেলিম আহমেদের বিদায় সংবর্ধনা

প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম রবি বলেন, “এবারের নির্বাচন একটি চ্যালেঞ্জের নির্বাচন। এটি গণতন্ত্র ফিরিয়ে আনার নির্বাচন। তাই গণতন্ত্রের প্রতীক ধানের শীষকে বিজয়ী করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য এই নির্বাচনে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST