২৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

যুক্তরাষ্ট্রে চারজনকে গুলি করে হত্যা করলেন এক ভারতীয়

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রে নিজের স্ত্রীসহ চারজনকে গুলি করে হত্যা করেছেন এক ভারতীয়। পারিবারিক দ্বন্দ্ব থেকে জর্জিয়ায় এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে শনিবার (২৪ জানুয়ারি) জানিয়েছে সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

আটলান্টার ভারতীয় কনস্যুলেট গুলিতে ভারতীয় নাগরিক নিহতের তথ্য নিশ্চিত করেছে।

জর্জিয়ার লরেন্সকেভিলে সিটির একটি বাড়িতে চারজনকে গুলি করা হয়। সেখানে পুলিশ গিয়ে তাদের রক্তাক্ত অবস্থায় দেখতে পায়। ওই সময় তাদের ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ   না করার প্রতিশ্রুতি দিয়েও ছেলেকে ক্ষমা করলেন প্রেসিডেন্ট বাইডেন

চারজনকে গুলি করা ব্যক্তির নাম বিজয় কুমার। ৫১ বছর বয়সী বিজয় তার স্ত্রী মিনু দোগরা, গৌরভ কুমার, নিধি চন্দর এবং হারিস চন্দরকে গুলি করেন।

ওই সময় সেখানে ৭, ১০ এবং ১২ বছর বয়সী তিন শিশু ছিল। এরমধ্যে ১২ বছর বয়সী শিশুটি জরুরি পরিষেবা ৯৯৯ নম্বরে ফোন দেয়। তার ফোন পেয়ে কয়েক মিনিটের ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়। গোলাগুলিতে শিশুদের কেউ আহত হয়নি। তাদের পরিবারের অন্যান্য সদস্যদের হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুনঃ   নারীদের ব্যবহৃত স্থান দেখা যায়, আফগানিস্তানে এমন জানালা নিষিদ্ধ

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিজয় কুমার ও তার স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর তারা নিজেদের ১২ বছর বয়সী সন্তানকে নিয়ে আরেকটি বাড়িতে যান। যেখানে নিহত ওই তিনজন ছিলেন। তাদের সঙ্গে বাকি দুই শিশু থাকত।

ঝগড়ার পর নিজের বাড়ি থেকে ওই বাড়িতে তারা কেন গিয়েছিল সেটি এখনো স্পষ্ট নয়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST