২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহী-১ আসনে বিএনপি ও জামায়াতের গণসংযোগ ও নির্বাচনী অফিস উদ্বোধন

মুন্ডুমালা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আইড়ার মোড়ে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফ উদ্দিন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ আসনে বিএনপি ও জামায়াতে ইসলামীর পৃথক কর্মসূচিতে ব্যাপক গণসংযোগ ও নেতাকর্মীদের সক্রিয় উপস্থিতি লক্ষ্য করা গেছে। নির্বাচনী মাঠে দুই দলের প্রার্থীরা সরাসরি জনগণের কাছে গিয়ে সমর্থন ও অংশগ্রহণ কামনা করেন।

শুক্রবার বিকেলে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আইড়ার মোড়ে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শরিফ উদ্দিন। ফিতা কেটে অফিস উদ্বোধনের আগে তিনি বাধাইড় ইউনিয়নের জুমারপাড়া এলাকায় কর্মীসভায় অংশ নেন। পরে মুন্ডুমালা বাজার ও পাঁচন্দর এলাকায় ব্যাপক গণসংযোগ করেন। এ সময় তিনি সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

আরও পড়ুনঃ   বদলগাছীতে নিজ ঘর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

গণসংযোগ ও অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান, তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্নান,বাধাইড় ইউপির বিএনপি’র সভাপতি আল আমিন হক পলাশ, মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, সদস্য সচিব আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ফিরজ কবির,দুরুল হুদা,রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম অরন্য, উপজেলা যুবদল নেতা এমদাদুল, তোফাজ্জল সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। গণসংযোগকালে সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও সাড়া চোখে পড়ার মতো ছিল।

অন্যদিকে তানোর উপজেলায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও দিনভর গণসংযোগ কর্মসূচি পালন করা হয়। তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে বাধাইড় ইউনিয়নের উচাডাঙ্গা এলাকা এবং পাঁচন্দর ইউনিয়নের যুগিশো এলাকার বিভিন্ন গ্রাম, পাড়া-মহল্লা ও দোকানপাটে গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি জনগণের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন এবং নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতির পক্ষে সমর্থন চান।

আরও পড়ুনঃ   ‘আপ বাংলাদেশ’ প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ

তানোর উপজেলা জামায়াতের আমীর আলমগীর হোসেন জানান, আজ শুক্রবার জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মজিবুর রহমান মুন্ডুমালা পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও হাটবাজারে গণসংযোগ এবং পথসভা করবেন। এসব কর্মসূচিতে সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নির্বাচনী পরিবেশ আরও প্রাণবন্ত হয়ে উঠছে বলে নেতারা আশাবাদ ব্যক্ত করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST