২৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা শুক্রবার (২৩ জানুয়ারি) উদযাপিত হয়েছে। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। দেবীর কৃপালাভের আশায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও অনেকের বাড়িতে সাড়ম্বরে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, সরস্বতী বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাঁকে বীণাপাণিও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ

পুরোহিত নয়ন কৃষ্ণ চক্রবর্তী বলেন গতকাল বৃহস্পতিবার রাত দুইটা সাত মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ রাত ১২টা ৫৭ মিনিটে এ তিথি শেষ হবে।

উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হয় ভাবিচা গ্রামে। এবছর এ গ্রামে নয়টি পূজা অনুষ্ঠিত হয়েছে। ‘ভাবিচা সবুজ সংঘ’ ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভাপতি টিটু সরকার জানান, আমাদের গ্রামে প্রতিবছর উপজেলার মধ্যে বেশি পূজা অনুষ্ঠিত হয়। এবারও ব্যক্তিগত ও সর্বজনীনসহ নয়টি পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। দর্শণার্থী ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়েছে।

আরও পড়ুনঃ   শিবগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ২ মাদক কারবারি গ্রেপ্তার

গ্রামের বাসিন্দা ও সহকারী শিক্ষক শ্যামল সরকার জানান, দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে ‘হাতেখড়ি’ দিয়ে।

শিক্ষার্থী স্বপ্নীল দাস জানান, এই উৎসবে পঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দূর করতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে প্রণতি জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

বাঘায় হিন্দু ছাত্রীকে কুপ্রস্তাব দেয়ার অভিযোগে প্রধান শিক্ষককে বহিস্কারের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল

রাসিক প্রশাসকের সঙ্গে বাইতুল মামুর আহলে হাদীস জামে মসজিদ কমিটির সাক্ষাৎ

গোদাগাড়ী সরকারি কলেজে আইসিটির ব্যবহারিক পরীক্ষায় জোরপূর্বক টাকা আদায়ের অভিযোগ

জুলাই গণঅভ্যুত্থানের স্মারক ক্যানভাস উপহার

মান্দায় ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ ব্যবসায়ী নিহত

পুঠিয়ায় র‍্যাবের অভিযানে হিরোইনসহ গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেফতার ২

রাসিক প্রশাসকের সঙ্গে সিটি সেন্টারের ব্যবসায়ীদের সাক্ষাৎ

নগরীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৪

১০

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১১

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১২

নিয়ামতপুরে চায়ের স্টলে গাঁজা বিক্রি, গ্রেপ্তার ১

১৩

দূর্গাপুরের চাঞ্চল্যকর ধর্ষণ চেষ্টা মামলার আসামী গ্রেফতার

১৪

হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের শর্ত আরোপ

১৫

আমদানি নির্ভরতা ভেঙে নিজস্ব গ্যাস উত্তোলনে জোর দিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

১৬

মাতারবাড়ি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন প্রধানমন্ত্রীর

১৭

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

১৮

রুয়েট শিক্ষকদের অংশগ্রহণে একাডেমিক উৎকর্ষ সাধন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৯

নগরীতে মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১৩

২০

Design & Developed by: BD IT HOST