২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ফরিদপুরে যৌথ অভিযানে চাঁদাবাজি সন্দেহে ১ জন আটক, বিদেশি পিস্তলসহ ৪ রাউন্ড গুলি উদ্ধার

যৌথবাহিনীর অভিযানে ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ আটক মো. জহির মোল্লা ওরফে জহির।

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, অভিযানটির মাধ্যমে এলাকায় দীর্ঘদিনের একটি আতঙ্ক ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি নিরসন হয়েছে।

স্থানীয়রা জানান, অস্ত্রের ভয় দেখিয়ে কাছাকাছি দোকানপাটে চাঁদাবাজির অভিযোগ থাকলেও ভীতি ও হুমকির কারণে অনেকেই প্রকাশ্যে কথা বলতে পারছিলেন না। অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, বুধবার (২১ জানুয়ারি) ভোর ৫টা ২৫ মিনিটে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যে কানাইপুর এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগের বিষয়টি সামনে আসে। একইসঙ্গে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিকটবর্তী ভোটকেন্দ্রসমূহে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সম্ভাব্য হুমকি হিসেবে সন্দেহভাজনকে চিহ্নিত করা হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে দ্রুত যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজনের বাড়িতে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয় এবং মো. জহির মোল্লা ওরফে জহির (৩৬), পিতা: মো. লতিফ মোল্লা, গ্রাম: কানাইপুর, থানা: কোতোয়ালি, জেলা: ফরিদপুরকে আটক করা হয়।

আরও পড়ুনঃ   নাটোরে সাবেক এমপি শিমুলসহ ৭৩ জনের নামে মামলা

আসামি এবং উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ আইনগত প্রক্রিয়ায় ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট অস্ত্র নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

যৌথবাহিনী আরও জানায়, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের নির্দেশনা বাস্তবায়নে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সেনাবাহিনী। অপরাধ দমনে সেনা ক্যাম্পসমূহকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য সকল নাগরিককে আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুনঃ   ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, নিহত ৫

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১০

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১১

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১২

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৩

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৪

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৫

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৬

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৭

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৮

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৯

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST