২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে রাজশাহীতে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ শরিফুল হক।

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির সাবেক চেয়ারপারসন, আপোষহীন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) বাদ আসর নগরীর দায়রা পার্ক এলাকায় শহীদ জিয়া স্মৃতি সংসদ, রাজশাহী মহানগরের আওতাধীন মতিহার থানা শাখার উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ মতিহার থানা শাখার আহ্বায়ক মোঃ জয়নুল আবেদিন সাবু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শহীদ জিয়া স্মৃতি সংসদের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান মোঃ শরিফুল হক বলেন, “আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার এক অনন্য প্রতীক। স্বৈরাচার ও দুঃশাসনের বিরুদ্ধে তিনি আজীবন আপসহীন সংগ্রাম করে গেছেন। তাঁর রাজনৈতিক ত্যাগ, দেশপ্রেম ও গণতন্ত্রের জন্য লড়াই এ জাতি চিরদিন স্মরণ করবে।”

আরও পড়ুনঃ   হাডুডু খেলা নিয়ে দুই স্কুলের শিক্ষার্থীদের মারামারি, ইউএনওর কার্যালয় ভাঙচুর

তিনি আরও বলেন, “আজকের এই দোয়া মাহফিল শুধু শোকের নয়, এটি গণতন্ত্র পুনরুদ্ধারের শপথ নেওয়ারও একটি উপলক্ষ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক দর্শন অনুসরণ করেই বিএনপি জনগণের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম চালিয়ে যাবে।”

বিশেষ অতিথির বক্তব্যে শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগরের আহ্বায়ক মোঃ আব্দুস ছাত্তার বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক। তাঁর নেতৃত্বে দেশ বহু সংকট অতিক্রম করেছে। আজ তাঁর রুহের মাগফিরাত কামনার পাশাপাশি আমরা তাঁর আদর্শ বাস্তবায়নের অঙ্গীকার করছি।”
দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন শহীদ জিয়া স্মৃতি সংসদ রাজশাহী মহানগরের সদস্য মোঃ রফিকুল ইসলাম মৃদুল, মহানগর যুগ্ম আহ্বায়ক মোঃ সইজুদ্দিন, শাহ্ মুখদুম থানা শাখার আহ্বায়ক মনিরুজ্জামান টোটন, সদস্য সচিব মোঃ জেমসহ মহানগর ও থানা পর্যায়ের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   ফরিদপুর-৪ আসনে বিএনপি প্রার্থী শহিদুলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শহীদ জিয়া স্মৃতি সংসদ মতিহার থানা শাখার সদস্য সচিব মোঃ আব্দুল জামিল বাপ্পি।

শেষে মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা, দেশ ও জাতির শান্তি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST