২১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

শহীদ উসমান হাদির আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য প্রেরণা—আবুল কালাম আজাদ

শহীদ শরীফ উসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ বলেছেন, শহীদ শরীফ উসমান হাদির আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য এক অনন্য প্রেরণার উৎস। তাঁর জীবন ও আদর্শ ন্যায়, ইনসাফ এবং সত্যের পথে অবিচল থাকার শিক্ষা দেয়। শহীদদের ইতিহাস ধারণ করেই একটি নৈতিক ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় নওহাটা পৌরসভার শিয়ালবেড় মোড়ে শহীদ শরীফ উসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে জামায়াতে ইসলামী নওহাটা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, শহীদ শরীফ উসমান হাদি শুধু একজন ব্যক্তি নন, তিনি একটি আদর্শের নাম। অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থান, ন্যায়বিচারের প্রতি অটল বিশ্বাস এবং মানবিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, আজকের তরুণ সমাজ নানা সংকট ও বিভ্রান্তির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এই সময়ে শহীদদের জীবনকথা জানানো ও তাঁদের আদর্শে অনুপ্রাণিত করাই পারে তরুণদের সঠিক পথে পরিচালিত করতে।

আরও পড়ুনঃ   দুর্গাপুরে যুবলীগ নেতা মোয়াজ্জেমসহ সাতজন গ্রেপ্তার

তিনি আরও বলেন, একটি জাতির অগ্রগতির জন্য শুধু অবকাঠামোগত উন্নয়ন যথেষ্ট নয়; নৈতিকতা, মূল্যবোধ ও আদর্শিক দৃঢ়তাও অপরিহার্য। শহীদ শরীফ উসমান হাদির মতো আত্মত্যাগী মানুষের ইতিহাস পাঠ্যক্রম, সামাজিক আলোচনা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে। তাতে করে সমাজে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সচেতনতা বাড়বে।

আরও পড়ুনঃ   আমাদের ইরানে যাওয়া উচিত হয়নি : ট্রাম্প

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী নওহাটা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি আশরাফ আলী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন জামায়াতে ইসলামী নওহাটা পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের সেক্রেটারি দ্বীন ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওহাটা পৌরসভা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মশিউর রহমান।

আলোচনা সভা শেষে শহীদ শরীফ উসমান হাদির আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়ায় তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জামায়াতে ইসলামী বড়গাছী ইউনিয়নের আমির মিলন রহমান। এছাড়াও স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST