২০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ভক্তদের সুখরব দিলেন সোনম কাপুর

অনলাইন ডেস্ক : কাপুর পরিবারে ফের খুশির জোয়ার। দুই বছর আগে পুত্রসন্তান বায়ুর আগমনের পর এবার দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী সোনম কাপুর। নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেবি বাম্পের ছবি শেয়ার করে এই ঘোষণা দেন অনিল-কন্যা।

তবে কেবল সুখবর দিয়েই ক্ষান্ত হননি সোনম; বরাবরের মতো নিজের ফ্যাশন সেন্স দিয়ে তাক লাগিয়ে দিয়েছেন নেটিজেনদের। সাধারণত গর্ভাবস্থায় ঢিলেঢালা পোশাকের চল থাকলেও সোনম বেছে নিয়েছেন সাহসের সঙ্গে শরীরের বাঁক ফুটিয়ে তোলা একটি ‘বডি-ফিটেড’ কালো পোশাক।

আরও পড়ুনঃ   ২৩ বছর বয়সেই ২৫০ কোটির সম্পদের মালিক জান্নাত

বোন রিয়া কাপুরের স্টাইলিংয়ে সোনমের এই ‘ম্যাটারনিটি লুক’ ছিল আভিজাত্যে ভরপুর। হাই-নেক ক্রপ টপ, ডাবল কলার ব্লেজার আর পেন্সিল-ফিট ম্যাক্সি স্কার্টে তিনি যেন এক আধুনিক দেবীর প্রতিচ্ছবি।

স্ফীতোদরের ওপর পরা ট্রেন্ডি চেইনটি ছিল তার সাজের অন্যতম আকর্ষণ। হাতে দামি ব্র্যান্ড ‘হার্মিস’-এর ব্যাগ এবং মুখে ন্যুড মেকআপে সোনম বুঝিয়ে দিলেন, মা হওয়ার এই জার্নিতেও ফ্যাশন হতে পারে অনন্য।

আরও পড়ুনঃ   রাজশাহীর দুর্গাপুরে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান: দুটি ভেকু নিস্ক্রিয়, চারটি ব্যাটারী জব্দ

উল্লেখ্য, ২০১৮ সালে আনন্দ আহুজাকে বিয়ে করেন সোনম। ২০২২ সালে তাঁদের কোলজুড়ে আসে প্রথম সন্তান বায়ু। বর্তমানে ৪০ বছর বয়সে দ্বিতীয়বার মাতৃত্বের স্বাদ নিতে যাওয়া এই অভিনেত্রী তাঁর সাহসিকতা ও আভিজাত্যের জন্য অনুরাগীদের প্রশংসায় ভাসছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST