২০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

লঙ্কানদের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

অনলাইন ডেস্ক : থাইল্যান্ডের ব্যাংককে চলছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। আজ বাংলাদেশ পুরুষ দল খেলেছে তাদের টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশ ৫-১ গোলে পরাজিত করে শ্রীলঙ্কাকে।

প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। দুটি গোলই করেন অধিনায়ক রাহবার খান। দুটিতেই তিনি দারুণ দক্ষতা দেখিয়েছেন। প্রথম গোলটি করেছেন বামপ্রান্ত থেকে কোনাকুনি শটে। পরের গোলটি ডান প্রান্ত থেকে। কানাডা প্রবাসী ফুটবলার রাহবার ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলেও খেলেছিলেন। এরপর আর জাতীয় দলে ডাক পাননি। গত বছর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ দল গঠনের সময় ফুটসাল দলে ফেরেন। তাকে অধিনায়কত্ব দেয় ফুটসাল কমিটি।

আরও পড়ুনঃ   চীনে আবাসিক ভবনে আগুন লেগে নিহত ১২

দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও তিন গোলটি করে। তৃতীয় গোলের যোগানদাতাও অধিনায়ক রাহবার। তার বাড়ানো বলে পোস্টের সামনে শুধু প্লেসিং করেন মঈন। খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে আরও দুই গোল করে বাংলাদেশ। খেলার অন্তিম মুহূর্তে আবিরের গোলটি ছিল বেশ চমৎকার। লঙ্কানদের আক্রমণ প্রতিহতের পর নিজেদের বক্সের একটু সামনে থেকে লম্বা শট নেন তিনি। গোলরক্ষক ও ডিফেন্স পোস্টে না থাকায় বল সরাসরি জালে জড়ায়।

প্রথমার্ধে শ্রীলঙ্কা এক গোলে পিছিয়ে পড়ার পর সমতা এনেছিল। বাংলাদেশের গোলরক্ষক রাব্বি বক্সের সামনে এসে লঙ্কান ফুটবলারকে ফাউল করেন। এতে ফ্রি কিক পায় শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়কের গোলে খেলায় ১-১ সমতা আসে। এর কয়েক মিনিট পর রাহবার আবার গোল করে বাংলাদেশকে লিড এনে দেন। এরপর সময় যত গড়ায় বাংলাদেশের নিয়ন্ত্রণ তত বাড়ে।

আরও পড়ুনঃ   রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

সাফ নারী ও পুরুষ ফুটসালে সাতটি দেশ অংশগ্রহণ করেছে। প্রতি দল ছয়টি করে ম্যাচ খেলবে। ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে। পুরুষ দল চার ম্যাচের দুটিতে জয়, একটি হার ও একটি ড্র করেছে। আর নারী দল এখনও অপরাজিত। তিন ম্যাচের দুটি জয় ও একটি ড্র করেছে সাবিনারা। আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST