২০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ব্যতিক্রমধর্মী ‘রোদ পোহানো উৎসব’

মঙ্গলবার রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে শীতকালীন প্রকৃতি ও সংস্কৃতির আবহে ব্যতিক্রমধর্মী আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়েছে ‘রোদ পোহানো উৎসব’। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসবকে কেন্দ্র করে কলেজ মাঠে সৃষ্টি হয় অন্যরকম দৃশ্য। শীতের রোদে আনন্দ আর পিঠার গন্ধে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা পরিবেশন করা হয়। অন্যদিকে, শিক্ষার্থী ও অনুষ্ঠানে আগতদের কলেজ মাঠ প্রাঙ্গনে সারি সারি চেয়ারে বসে রোদ পোহাতে দেখা যায়।

আরও পড়ুনঃ   রোজার প্রথম দিনেই ভূমিকম্পে কাঁপল দেশ

উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক প্রফেসর ড. মো: সাইদুর রহমান বলেন, আমাদের প্রতিটি ঋতুকে ঘিরে নানা আয়োজন দেখা যায়—বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষা উৎসব। কিন্তু শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের নিয়ে ‘রোদ পোহানো উৎসব’ আয়োজন করা হয়েছে। শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ—এই তিনটিকে একসঙ্গে উপভোগ করাই ছিল মূল লক্ষ্য।

এ বিষয়ে শিক্ষার্থীরাও সন্তোষ প্রকাশ করেন। প্রাণিবিদ্যা বিভাগের অংশগ্রহণকারী শিক্ষার্থী মাইনুল ইসলাম তোহা বলেন, স্যারের এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম। আমরা সকাল থেকেই পিঠার স্টল সাজিয়ে বসেছি। খোলা মাঠে শীতের আমেজের সঙ্গে রোদ পোহাতে বেশ ভালোই লাগছে।

আরও পড়ুনঃ   শিক্ষার্থীকে যৌন হয়রানি ও নির্যাতনের অভিযোগে রাবি শিক্ষককে অব্যাহতি

প্রতিষ্ঠানটির প্রাণিবিদ্যা বিভাগের আরেক শিক্ষার্থী ওয়াহিদা মেঘলা জানান, পড়াশোনার পাশাপাশি এ ধরনের আয়োজন আমাদের মানসিক সতেজতা বাড়ায় এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর সুযোগ তৈরি করে। সাথে সাথে নতুন এক অভিজ্ঞতার সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লাগছে।

শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকদের আশা, এ ধরনের ব্যতিক্রমী উদ্যোগ ভবিষ্যতেও শিক্ষাঙ্গনে শীতকালীন সংস্কৃতি ও ঐতিহ্যচর্চায় নতুন মাত্রা যোগ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেসকোর প্রধান কার্যালয় রাজশাহীতেই থাকবে : ভূমিমন্ত্রী মিনু

রাজশাহীতে পুলিশ–ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় মদ ও স্কাফ সিরাপ জব্দ

তানোরে তুলার গুদামে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আগুনে পুড়ে মারা গেল তরুণের একমাত্র সম্বল দুই গরু

বাগমারায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আলাউদ্দিন হত্যার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় তরুণ নিহত

১০

ঐতিহ্য বহনকারী রাজশাহীর সাধারণ গ্রন্থাগারের নবনির্মিত ভবনের উদ্বোধন

১১

তানোর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

১২

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭৫৬৭ নারী : সমাজকল্যাণ মন্ত্রী

১৩

অটোরিকশা-ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের

১৪

হাদি-হত্যা : ভারতে ফয়সাল গ্রেফতার,ফেরত আনার প্রক্রিয়া শুরু

১৫

সৌদিতে ইরানের মিসাইল হামলায় বাংলাদেশিসহ দুজন নিহত

১৬

যার সম্মান বেশি তাকেই আমরা অসম্মানিত করতে চাই : রাজশাহী জেলা প্রশাসক

১৭

রাজশাহীতে সেমাই উৎপাদনকারী দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

প্রত্যন্ত এলাকায় ছাত্রদের নিয়ে বিএলভির সুপার কম্পিটিশন, কুরআন উপহার

১৯

বাগমারায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST