১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

পুঠিয়ার বানেশ্বরে বিএনপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেকু শেখ।

স্টাফ রিপোর্টার, পুঠিয়া : রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সেকু শেখের উদ্যোগে অসহায়, দরিদ্র ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকাল ৩টার দিকে বানেশ্বর ইউনিয়নের সোনারপাড়া ঈদগাহ মাঠে এ মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। বানেশ্বর ইউনিয়ন যুবদলের নেতা বিপ্লব সরদারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অসহায়, গরিব ও দুঃখী মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   নাটোরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মোঃ সেকু শেখ বলেন, বিএনপি সবসময় দেশের অসহায় ও দরিদ্র মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। তীব্র শীতের মধ্যে দরিদ্র মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক কার্যক্রম একটি সামাজিক দায়িত্ব। তিনি আরও বলেন, জনগণের অধিকার আদায়ে যেমন বিএনপি রাজপথে রয়েছে, তেমনি মানবিক দায়বদ্ধতা থেকে সাধারণ মানুষের পাশেও আমরা দাঁড়িয়ে আছি। এসময় তিনি সকলকে বিএনপির সঙ্গে থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবদল নেতা আশফাক রায়হান ইশতিয়াক, বিদ্যুৎ, জুয়েল, মাইনুল, নাসির, বাবু ও কুরমানসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুনঃ   “এ দেশকে নিয়ে আর কাউকে খেলতে দেব না” সিরাজগঞ্জে মাওলানা রফিকুল ইসলাম খান

অনুষ্ঠান শেষে দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় তাঁর আত্মার শান্তির পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST