১৯ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

মাদারীপুরে বাসচাপায় নিহত বেড়ে ৭, ঢাকা-বরিশাল মহাসড়কে যানজট

রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৭ জনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় প্রায় ৪ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। মহাসড়কের উভয়পাশে প্রায় ১০ কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন দূর-দূরান্তের যাত্রী ও চালকরা। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনাবাহিনী।

এর আগে রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এরপর থেকেই মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান, মাদারীপুর পৌরসভার ১নং শুকনী কলেজরোড এলাকার নেছার উদ্দিন মুন্সির ছেলে পান্নু মুন্সি (৫০) ও সদর উপজেলার কুনিয়া দক্ষিণপাড়া এলাকার জসিম বেপারির ছেলে ইজিবাইক চালক সাগর বেপারী।

আরও পড়ুনঃ   ১৭ বছর বয়সে ‘গোল্ডেন বয়’ হয়ে রেকর্ড গড়লেন ইয়ামাল

স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিলগেইট এলাকায় একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয় বাসটি। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। পরে একে একে আরও চারজনের মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঢাকা-বরিশাল মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ থাকায় যানজট প্রায় ১০ কিলোমিটারে ঠেকেছে। বর্তমানে পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর উদ্ধার অভিযান অব্যাহত আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন তারা।

আরও পড়ুনঃ   পুঠিয়ায় ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অবৈধ এস্কেভেটর অকেজো করলেন এসিল্যান্ড

বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) রাজ্জাক জানান, হাসপাতালে ৭ জনের মরদেহ রয়েছে। এখন পর্যন্ত তিনজনের পরিচয় পাওয়া গেছে। বাকিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১০

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১১

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

১২

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

১৩

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

১৪

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

১৫

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

১৬

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১৭

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১৮

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১৯

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST