১৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তিন দশকের ফ্রেমে তিশা-ফারুকীর ভালোবাসার গল্প

অনলাইন ডেস্ক : শোবিজ অঙ্গনের অন্যতম ‘পাওয়ার কাপল’ অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা ও সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। একজন পর্দার সামনের উজ্জ্বল নক্ষত্র, অন্যজন পর্দার পেছনের কারিগর। দীর্ঘ দুই দশকের পথচলায় তাদের ভালোবাসা আজও নেটিজেনদের নজর কেড়েছে।

অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তিশা। এবার ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন একগুচ্ছ পুরোনো ও নতুন ছবি। স্মৃতির অ্যালবামে ডুব দিয়ে অভিনেত্রী ফিরে গেছেন প্রায় ২০ বছর আগে। পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায় ২০০৬ সালের তরুণ তিশা ও ফারুকীকে।

আরও পড়ুনঃ   ত্রিপুরাসহ উত্তরপশ্চিম ভারতে ভারী বৃষ্টির শঙ্কা, রেড অ্যালার্ট

ক্যাপশনে তিশা খুব সংক্ষেপে কিন্তু গভীর কৃতজ্ঞতায় লিখেছেন, ‘২০০৬-২০১৬-২০২৬, আলহামদুলিল্লাহ্।’ মাত্র তিনটি সাল এবং এক শব্দের এই ক্যাপশনে যেন ফুটে উঠেছে একটি দীর্ঘ সম্পর্কের সফল পরিণাম ও নির্ভরতার গল্প।

শেয়ার করা ছবিগুলোতে এই তারকা দম্পতির বিবর্তনের পাশাপাশি ধরা পড়েছে তাদের হাসি-মাখা মুহূর্ত এবং গভীর পারিবারিক বন্ধন। ছবিগুলো পোস্ট করার পরপরই তা নেটিজেনদের নজর কেড়েছে। ভক্ত ও অনুরাগী থেকে শুরু করে সহকর্মীরাও মন্তব্যের ঘরে এই দম্পতিকে শুভকামনা ও ভালোবাসায় ভাসিয়েছেন।

আরও পড়ুনঃ   বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

উল্লেখ্য, নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নির্দেশনায় অভিনয় করতে গিয়েই তিশার সঙ্গে তার পরিচয় ও সখ্যতা গড়ে ওঠে। সেই কাজের সম্পর্ক এক সময় প্রেমে রূপ নেয় এবং ২০১০ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

ক্যারিয়ারের চড়াই-উতরাই কিংবা ব্যক্তিগত জীবন সবখানেই তারা একে অপরের বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন। বর্তমানে অভিনয়ের পাশাপাশি তিশা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত আছেন, অন্যদিকে ফারুকী পালন করছেন রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১০

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১১

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১২

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৩

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৪

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৫

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৬

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

১৭

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১৮

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১৯

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

২০

Design & Developed by: BD IT HOST