১৭ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

২০২৬ বিশ্বকাপে ৩৩০ টিকিট কিনতে পারবে বাফুফে

অনলাইন ডেস্ক : ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ ফুটবল ম্যাচ স্টেডিয়ামে দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।

জাতীয় দল কমিটির সভা শেষে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসান জানিয়েছেন, ‘নন প্লেয়িং কান্ট্রি হিসেবে আমাদের ৩৩০টির বেশি টিকিট পাওয়ার সুযোগ নেই। আগামীকাল থেকে ২২ জানুয়ারি পর্যন্ত টিকিটের জন্য আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফরমের মূল্য ৫০০ টাকা ও নির্দিষ্ট টিকিটের দাম পরিশোধ করতে হবে। প্রেস রিলিজের মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রদান করা হবে।’

আরও পড়ুনঃ   নবনির্বাচিত সংসদ সদস্য মিনুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানালো মহানগর জামায়াত

বাফুফের টিকিটে অনেক আবেদন পড়ে। পরবর্তীতে ফেডারেশন নানা ক্রাইটেরিয়ায় সেসব বন্টন করে। কাজী সালাউদ্দিন সভাপতি থাকাকালে বিশ্বকাপ টিকিট বন্টনে আলাদা কমিটি ছিল। এবার নির্বাহী সভায় সভাপতির তত্ত্বাবধানে এটি সম্পন্ন করার মত দিয়েছেন কমিটির সদস্যরা।

আরও পড়ুনঃ   নগর পুলিশের অভিযান গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

বাফুফের নির্বাহী কমিটি, ক্লাব, সাবেক ফুটবলার ও সংগঠকরা প্রাধান্য পেয়ে থাকেন বিশ্বকাপ টিকিটের ক্ষেত্রে। পৃষ্ঠপোষক, সরকার, রাজনৈতিক ব্যক্তিবর্গ, ব্যবসায়ীসহ সমাজের নানা স্তরের ব্যক্তিবর্গের বিশ্বকাপ টিকিটের চাহিদা থাকে ফেডারেশনের ওপর। তাবিথ আউয়ালের কমিটি মাত্র ৩৩০ টিকিট কীভাবে বন্টন করে সেটাই দেখার বিষয়। এবার দল সংখ্যা ও ভেন্যু বাড়ায় বাফুফে গতবারের চেয়ে বেশি টিকিট পাচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

জয়পুরহাটে মাদকের বড় চালানসহ আটক ২, সেবনে দণ্ড ২ জনের

পাঁচবিবিতে ওসির অভিযানে মাদকের বড় চালান উদ্ধার, কারবারি পলাতক

চা খাত পুনরুজ্জীবনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আয়ের বহুমুখীকরণে জোর

কেয়া পায়েলের তিল রহস্য : আছে নাকি নেই?

পুরোনো প্রেমের আবেশে দেব-শুভশ্রীর নতুন চমক

সৌদির পক্ষে যুদ্ধ নামতে প্রস্তুত তুরস্ক, জড়াতে পারে পাকিস্তানও

পিটিআইয়ের পদযাত্রার আগে, লাহোরে ইমরান খানের বোন আলিমা গ্রেপ্তার

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

১০

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

১১

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

১২

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

১৩

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

১৪

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

১৫

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

১৬

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

১৮

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

১৯

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

২০

Design & Developed by: BD IT HOST