১০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় ৯ বাংলাদেশি অভিবাসী আটক

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ায় ৯ বাংলাদেশিসহ অর্ধশত অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এছাড়া অভিযানে স্থানীয় দুজনকেও আটক করা হয়েছে। খবর- মালয় মেইল।

গত বুধবার জোহরের ইস্কান্দার পুতেরি এলাকায় একটি অ্যালুমিনিয়াম কারখানা ও বেকারিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দেশটির স্টেট ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিনের বরাত দিয়ে মালয় মেইল জানায়, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছে। অভিযানে প্রায় ৭৬ জনের কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৫২ জনকে অভিবাসন আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয়েছে।

আরও পড়ুনঃ   বিশ্বের সবচেয়ে বড় ১০ হাসপাতাল, বেশি এশিয়ায়

এছাড়া অবৈধ শ্রমিকদের আশ্রয় দেওয়ার অপরাধে ওই কারখানা ও বেকারির ব্যবস্থাপককে আটক করা হয়েছে।

মালয় মেইলের খবরে জানানো হয়, অ্যালুমিনিয়াম তৈরির কারখানায় চালানো অভিযানে ২৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে রয়েছেন- বাংলাদেশের ৯ জন, পাকিস্তানের ১০, চীনের ৪ ও মিয়ানমারের ৩ জন। তাদের বয়স ২০-৪৬ বছরের মধ্যে। এছাড়া আটকদের মধ্যে কারখানার একজন নারী ম্যানেজারও রয়েছেন। তিনি মালয়েশিয়ার স্থানীয়, তার বয়স ৪৩ বছর।

অপরদিকে বেকারি থেকে ১৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে মিয়ানমারের ১৪ জন পুরুষ ও ৯ জন নারী, দুজন পাকিস্তানের এবং নেপালের একজন পুরুষ। তাদের বয়স ২১-৪২ বছর। এছাড়া ৩৬ বছর বয়সী বেকারির পরিচালককেও আটক করা হয়েছে। তিনি মালয়েশিয়ান নাগরিক।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রের সঙ্গে ডাক পরিষেবা স্থগিত করছে ভারত

ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ ফয়জল শামসুদিন বলেন, বিদেশিরা তাদের ভ্রমণ ভিসা বিধি লঙ্ঘন করেছেন এবং অতিরিক্ত সময় অবস্থান করেছেন। আবার কেউ কেউ অবৈধভাবে দেশে প্রবেশ করেছেন বলেও ধারণা করা হচ্ছে। নির্বাসনের আগে তাদের সেচিয়া ট্রপিক ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

সাদা শাড়িতেও মোহময়ী মিম

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১০

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১১

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১২

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৩

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৪

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৫

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

১৬

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৭

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

১৮

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১৯

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

২০

Design & Developed by: BD IT HOST