১০ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ইউরোপের ইতিহাস বদলে দেয়া বায়ার লেভারকুসেন

অনলাইন ডেস্ক : এমন কিছু আগে কেউই দেখেনি। এমন কিছু শেষবার দেখা গিয়েছিল আজ থেকে ৬ দশক আগে। সেসময় যারা দেখেছেন, তাদের প্রায় সবাইই হয়ত এখন অন্যলোকের বাসিন্দা। নিজ দেশের লিগ আর ইউরোপিয়ান ফুটবল দুইয়ে মিলে এমন দাপুটে ফুটবল শেষ উপহার দিয়েছিল বেনফিকা। ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত ইউসেবিও-হোসে আগাস্তোর সেই দলটি অপরাজিত ছিল দীর্ঘ ৪৮ ম্যাচ।

পরের ছয় দশক একইভাবে টিকে ছিল এই রেকর্ড। অনেক ক্লাবই ঘরোয়া লিগে অপরাজিত ছিল। অনেক ক্লাবই ট্রেবল জয় করেছে। কিন্তু বেনফিকার সেই অসামান্য রেকর্ড স্পর্শ করা বা ছাড়িয়ে যাওয়ার নজির দেখাতে পারেনি কেউই। গতকাল রাতে ইউরোপা লিগের সেমিফাইনালে দেখা গেল সেই কীর্তি। রোমার বিপক্ষে ২-২ গোলের অসামান্য এক ড্র-ইয়ে ইউরোপিয়ান ফুটবলের ইতিহাস নতুন করে লিখেছে বায়ার লেভারকুসেন।

আরও পড়ুনঃ   বাংলাদেশ নিয়ে মুগ্ধতার কথা জানালেন জিম্বাবুয়ে অধিনায়ক

চলতি মৌসুমে একাধিকবার শেষ সময়ের গোলে রক্ষা পেয়েছে বায়ার লেভারকুসেন। কামব্যাক করাটা যেন চলতি মৌসুমে রীতিই বানিয়ে ফেলেছে জার্মান দলটি। গতকাল রোমার বিপক্ষেও দেখা গেল তেমন ক্লিছুই। আগের ম্যাচে ২-০ গোলের জয়ে ফাইনালের রাস্তাটা অনেকটাই এগিয়ে রেখেছিল লেভারকুসেন। তবে অপরপ্রান্তে দলটা যে রোমা! ড্যানিয়েল ডি রসি নিজে ছিলেন হার না মানা এক সৈনিক। মৌসুমের মাঝপথে দায়িত্ব নিয়ে দলকেও খেলিয়েছেন তেমন সাহসী ফুটবল।

লিয়ান্দ্রো পারেদেসের ৪৩ ও ৬৬ মিনিটের পেনাল্টি গোলে রোমা এগিয়ে যায় ২-০ ব্যবধানে। অ্যাগ্রিগেটে ২-২ গোলের সমতা। সেখান থেকেই যেন নিজেদের চেনা রূপ দেখাল লেভারকুসেন। ৮২ মিনিটে রোমার জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে ম্যাচে ব্যবধান কমায় তারা। অ্যাগ্রিগেটে ৩-২ গোলে এগিয়ে লেভারকুসেন। কিন্তু অপরাজিত থাকার যাত্রা যে সেখানেই থেমে যেত।

আরও পড়ুনঃ   রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন

কিন্তু এমন এক রাতে ঘরের মাঠে লেভারকুসেন সমর্থকদের হতাশ করেনি। ৯৭ মিনিটে লেভারকুসেনের কাঙ্ক্ষিত সেই গোলটিই এনে দেন জোসিফ স্তানিসিচ। অতিরিক্ত সময়ে এই নিয়ে লেভারকুসেন চলতি মৌসুমে ১৭ বার গোল করল। সেই সঙ্গে ৪-২ অ্যাগ্রিগেটে নিশ্চিত করল ইউরোপা লিগের ফাইনাল।

আগামী ২২ মে ইউরোপা লিগের ফাইনালে ইতালিয়ান ক্লাব আতালান্টার মুখোমুখি হবে লেভারকুসেন। ২৫ মে জার্মান কাপের ফাইনাল আছে কাইজারস্লাটার্নের বিপক্ষে।

একইদিনে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাকে হারিয়ে ইউরোপা লিগের ফাইনাল নিশ্চিত করেছে আতালান্টা। গেল কয়েক মৌসুম ধরে ধারাবাহিক পারফরম্যান্স করে আসা জিয়ান গ্যাস্পারিনির দলের জন্য এটাই প্রথম ইউরোপিয়ান ফাইনাল। ২২ তারিখের ফাইনালে তাই দুই দলই নামবে প্রথমবারের মত ইউরোপ সেরা হতে। সেই লক্ষ্যে কারা সফল হবে সেটা অবশ্য সময়ই বলে দেবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST