১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বেনাপোলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বেনাপোলে ৪৯,বিজিবি’র সংবাদ সন্মেলন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বেনাপোলে দক্ষিন-পশ্চিম রিজিয়নাধীন যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে.কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি সংবাদ সন্মেলন করেন।

​নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করতে বেনাপোল সহ শার্শা সীমান্ত এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র ও মাদকের চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে।

​বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বেনাপোল বিজিবি ক্যাম্পে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সিও এসব কথা বলেন।

​সংবাদ সম্মেলনে অধিনায়ক জানান, নির্বাচনকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষা এবং সীমান্তবর্তী ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি’র টহল কার্যক্রম কয়েক গুণ বৃদ্ধি করা হয়েছে। এ উপলক্ষে গোপালগঞ্জ,নড়াইল এবং যশোর ৩টি জেলার ১১টি সংসদীয় এলাকায় গুরুত্বপূর্ণ ৭০টি স্থানে অস্থায়ী চেকপোষ্টের মাধ্যমে তল্লাশী কার্যক্রম পরিচালনা এবং ভোট কেন্দ্রের নিরাপত্তায় টহলের মাধ্যমে ভোট কেন্দ্র রেকি করতঃ দায়িত্ব পালণ করবে। এর জন্য ৩টি জেলা ঘিরে সর্বমোট ২৯ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হবে। ইতোমধ্যেই স্পর্শকাতর পয়েন্টগুলোতে অতিরিক্ত জনবল মোতায়েন করা হয়েছে এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দিনরাত পর্যবেক্ষণ করা হচ্ছে।

এ ছাড়াও কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ বা সীমান্তের ওপার থেকে আসা কোনো অপশক্তি যাতে নির্বাচনী পরিবেশে বিঘ্ন ঘটাতে না পারে, সেজন্য বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য পাচার রোধে বিজিবি নিয়মিত তল্লাশি ও ব্লক রেইড পরিচালনা করছে।

আরও পড়ুনঃ   রাজশাহীতে সাবেক কাউন্সিলর ও যুবলীগ কর্মীসহ গ্রেপ্তার ১৬

​বিজিবি অধিনায়ক দৃড়ভাবে বিশ্বাস করেন,বিজিবি’র পক্ষে একা এই চ্যালেঞ্জসমূহ মোকাবিলা করা কস্টকর। এজন্য আমাদের প্রয়োজন স্থানীয় প্রশাসন,আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,সাংবাদিক সমাজ,পরিবেশ কর্মী এবং সাধারণ জনগণের সক্রিয় অংশ গ্রহণ।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। আমরা আশা করি, আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে গুজব প্রতিরোধ করবেন এবং সীমান্তে কোনো প্রকার অস্বাভাবিক কর্মকাণ্ড নজরে এলে দ্রুত বিজিবি-কে অবহিত করবেন”।

​শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে ​অধিনায়ক আরও উল্লেখ করেন যে, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি সীমান্ত এলাকায় সাধারণ মানুষ যাতে নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করতে বিজিবি বদ্ধপরিকর। বিশেষ করে সীমান্তের দুর্গম এলাকাগুলোতে টহল জোরদার করা হয়েছে যাতে সাধারণ মানুষ কোনো প্রকার ভয়ভীতির মুখে না পড়ে।

আরও পড়ুনঃ   বেনাপোলে ধরা পড়লো মিথ্যা ঘোষণায় আমদানি করা কোটি টাকার ব্লেড কারসাজি

উল্লেখ, গত ১১ ডিসেম্বর ২০২৫ তারিখে তফসিল ঘোষণার পর যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ নির্বাচনী এলাকায় অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপনের জন্য রেকি সম্পন্ন করা হয়েছে এবং আগামী ২৯ জানুয়ারি ২০২৬ হতে ০১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখের মধ্যে নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় মোতায়েন সম্পন্ন করা হবে।

এ ছাড়াও ২০২৫ ইং সনে ৪৯,বিজিবি কর্তৃক ৩৭৭ কোটি টাকার মাদকদ্রব্য এবং বিভিন্ন প্রকার ভারতীয় চোরাচালান সামগ্রী উদ্ধার ও আসামী গ্রেফতার সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন।

​সংবাদ সম্মেলনে ৪৯ বিজিবি’র উপ-অধিনায়ক মেজর নুর উদ্দিন আহমেদ, সহকারী পরিচাল মো,মুজাহিদ, বেনাপোল কোম্পানী কমান্ডার সুবেদার আজিজুর রহমান সহ বিজিবি’র পদস্থ কর্মকর্তা এবং বেনাপোলে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগমারায় প্রতিবন্ধীর কেনা জমিতে বাঁশের বেড়া দিয়ে দখলের চেষ্টা

তানোরে তৃতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে ৬৫ বছরের ব্যক্তি গ্রেপ্তার

তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা

নিয়ামতপুরে ৫০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

হাসপাতালে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি সাইদুর রহমান

মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন

জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

ভাঙ্গা বাজারে দোকানের পেছনের টিন কেটে দুঃসাহসিক চুরি

বিএসটিআই’র অনুমোদনহীন জন্মদিনের কেক উৎপাদনকারীকে জরিমানা

সঠিক সময়ে হাসপাতালে পৌঁছালে সর্পদংশনের কারণে একটি মানুষেরও মৃত্যু হবে না : সিভিল সার্জন

১০

বন্ধ্যাত্বের চিকিৎসায় আধুনিক যন্ত্রপাতি স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

১১

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

১২

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

১৩

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

১৪

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

১৫

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

১৬

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

১৭

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

১৮

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

১৯

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

২০

Design & Developed by: BD IT HOST