১৫ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চায় না তুরস্ক

অনলাইন ডেস্ক : ইরানের বিরুদ্ধে যেকোনও ধরনের সামরিক অভিযানের বিরোধিতা করে তুরস্ক। শুধু তাই নয়, ইরানিদের অভ্যন্তরীণ সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত বলেও মনে করে তুরস্ক। বৃহস্পতিবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই মন্তব্য করেছেন।

ইরানে দুই সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ সহিংস উপায়ে দমনের ঘটনায় দেশটির জনগণের পাশে দাঁড়ানোর কথা ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এমন ঘোষণার পর ইতোমধ্যে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বিশেষ তৎপরতাও শুরু হয়েছে। হামলার আশঙ্কায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে।

মার্কিন হামলার জোরালো আশঙ্কার মাঝেই বৃহস্পতিবার ইরানের বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেছে আঙ্কারা। ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, ‘‘আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিরোধী। আমাদের বিশ্বাস, ইরানের প্রকৃত সব সমস্যা তাদের নিজেদেরই সমাধান করা উচিত।’’

আরও পড়ুনঃ   মান্দায় ৫ বসতবাড়িতে আগুন, তিনটি গরু মারা গেছে

তিনি বলেন, ইরানের অর্থনৈতিক অসন্তোষকে ইসলামি প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠন বলেছে, ইরানে চলমান বিক্ষোভে অন্তত ৩ হাজার ৪২৮ জন নিহত হয়েছেন। সরকারবিরোধী এই আন্দোলনে ইরানের সব প্রান্তে হাজার হাজার মানুষ রাস্তায় নেমেছেন। ভিন্নমতের প্রতি ইরানের ক্ষমতাসীন সরকার সহনশীলতা প্রদর্শন করছে না বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠনগুলো।

আরও পড়ুনঃ   বন্দিদের মুক্তি না দিলে গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর

বছরের পর বছর ধরে আন্তর্জাতিক বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে ইরানের অর্থনীতি ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। দ্রব্যমূল্য বৃদ্ধি ও মুদ্রার মান তলানিতে পৌঁছানোর কারণে গত মাসের শেষের দিকে দেশটিতে বিক্ষোভের সূত্রপাত হয়।

ইরানে চলমান সংকট সমাধানে সংলাপের আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান। তিনি বলেছেন, ‘‘আমরা চাই সমস্যাগুলো সংলাপের মাধ্যমেই সমাধান হোক।’’

হাকান ফিদান বলেন, আশা করি মধ্যস্থতাকারী, অন্যান্য পক্ষ কিংবা সরাসরি সংলাপের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরান নিজেদের মধ্যেই এই বিষয়টির সমাধান করবে। আমরা সেখানকার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদির এফ-১৫ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ হুথিদের

মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি বিদ্যুৎ অফিসে অনিয়মের পাহাড়: চরম ভোগান্তিতে সাধারণ গ্রাহক

জমি উদ্ধারসহ ৬ দফা দাবিতে কলমাকান্দায় শিক্ষার্থীদের ইউএনও কার্যালয় ঘেরাও

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

বাঘায় স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রী খুনের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় শিশুশ্রম কল্যাণ পরিষদের ২১তম সভা অনুষ্ঠিত

রাষ্ট্রপতির সাথে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করলেন রাসিক প্রশাসক রিটন

গোদাগাড়ীতে উপজেলা প্রশাসন ও রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা

বিএসটিআই’র অনুমোদনহীন খাবার পানি উৎপাদনকারীকে জরিমানা

১০

পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন UH&FPO ডা. হাসান আলী মোল্লাকে ফুলেল শুভেচ্ছা

১১

তাপপ্রবাহ মোকাবিলায় টেকসই শীতলীকরণ ব্যবস্থার তাগিদ

১২

চারঘাটে মাছের পোনা অবমুক্ত করলেন এমপি আবু সাইদ চাঁদ

১৩

ডেঙ্গু প্রতিরোধে চারঘাটে পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতা কর্মসূচি

১৪

অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

১৫

গোমস্তাপুরে এক কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

১৬

চারঘাটে পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

১৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

১৮

ভূমি অফিসে স্বচ্ছতা ও নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে চালু হচ্ছে ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ

১৯

চীনসহ এশিয়ায় স্বাস্থ্য সহযোগিতা জোরদারে চার অগ্রাধিকার তুলে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST