১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরের তালন্দ কলেজে নিয়োগ ঘিরে কোটি টাকার লেনদেনের অভিযোগ

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর পৌর এলাকার ঐতিহ্যবাহী তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজে অধ্যক্ষ ও কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক অনিয়ম, স্বজনপ্রীতি এবং কোটি টাকার লেনদেনের অভিযোগ উঠেছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আগেই অর্থের বিনিময়ে পছন্দের প্রার্থী নিয়োগ দিতে গভর্নিং বডির সভাপতি, ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং কয়েকজন রাজনৈতিক পরিচয়ধারী শিক্ষক নেতা তৎপর হয়ে উঠেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় তালন্দ গ্রামের বাসিন্দা আব্দুস সালাম গত ১১ জানুয়ারি রাজশাহীর জেলা প্রশাসক বরাবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগের অনুলিপি ডাকযোগে পাঠানো হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ট্রেজারার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও রাজশাহী অঞ্চলের পরিচালক, রাজশাহী কলেজের অধ্যক্ষ, রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা, তালন্দ ললিত মোহন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এবং ভারপ্রাপ্ত অধ্যক্ষ বরাবর।

একাধিক সূত্র জানায়, দলীয় প্রভাব খাটিয়ে জ্যেষ্ঠতা লঙ্ঘন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। কলেজের গভর্নিং বডির সভাপতি করা হয়েছে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম উদ্দিন কবিরাজকে। অভিযোগ রয়েছে, তাঁর নেতৃত্বে এবং কয়েকজন রাজনৈতিক শিক্ষক নেতার তদবিরে প্রায় কোটি টাকার বিনিময়ে অধ্যক্ষসহ চারটি পদে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে।

আরও পড়ুনঃ   রুয়েটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

অভিযোগে উল্লেখ করা হয়, সরকারি নীতিমালা অনুযায়ী যোগ্যতা থাকা সত্ত্বেও অধ্যক্ষ পদে কলেজের মাত্র দুইজন শিক্ষককে আবেদনের সুযোগ দেওয়া হয়। অন্য যোগ্য শিক্ষকদের আবেদন করতে দেওয়া হয়নি। অভিযোগকারীর দাবি, শিক্ষক ওমর আলীকে অধ্যক্ষ পদে এবং চারজন কর্মচারী নিয়োগের লক্ষ্যে প্রায় কোটি টাকার লেনদেনের বিনিময়ে আগামী ১৬ জানুয়ারি নিয়োগ বোর্ড বসানোর জন্য মরিয়া হয়ে উঠেছেন সংশ্লিষ্টরা।

গত বছরের ৬ অক্টোবর সাবিহা সুলতানা ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি নীতিমালা অনুযায়ী নিয়োগ দিতে চাইলে বিভিন্ন মহল থেকে চাপ সৃষ্টি করা হয়। অভিযোগ রয়েছে, চাপের মুখে তাঁকে দায়িত্ব ছাড়তে বাধ্য করা হয়। পরে জ্যেষ্ঠতা উপেক্ষা করে নজরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন দেওয়া হয়, যা সিনিয়র শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। বর্তমানে শিক্ষক ও স্থানীয়দের মধ্যে বিভক্তি ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, নির্ধারিত দিনে কলেজে নিয়োগ বোর্ড বসলে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। এর আগেও গত ২ জানুয়ারি রাষ্ট্রীয় শোক দিবস চলাকালে নিয়োগ বোর্ড আয়োজনের চেষ্টা করা হলে স্থানীয়দের বাধার মুখে তা স্থগিত হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ১ হাজার ৬৮ বোতল অ্যালকোহল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, সরকারি পরিপত্রে কলেজের কর্মচারী নিয়োগ জেলা প্রশাসকের মাধ্যমে এবং অধ্যক্ষ নিয়োগ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে করার নির্দেশনা থাকলেও সংশ্লিষ্টরা তা উপেক্ষা করে নিয়োগ বোর্ড আয়োজনের প্রস্তুতি নিচ্ছেন। সভাপতির স্বজনকে নিয়োগ দেওয়ার গুঞ্জনও এলাকায় ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে প্রভাষক ওমর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, মেধার ভিত্তিতেই সব নিয়োগ হবে এবং কোনো অনিয়ম হবে না। টাকা লেনদেনের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, পরীক্ষার ফল ভালো হলে নিয়োগ হতে পারে।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয়ে গভর্নিং বডির সভাপতি ও সদস্যরাই বিস্তারিত বলতে পারবেন। জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, তিনি সিনিয়র শিক্ষকদের একজন এবং গভর্নিং বডি তাঁকে উপযুক্ত মনে করেই দায়িত্ব দিয়েছে। তাঁর দাবি, পরিপত্র জারির আগেই বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ায় নিয়োগ দেওয়া সম্ভব।

গভর্নিং বডির সভাপতি সেলিম উদ্দিন কবিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি উত্তেজিত হয়ে অভিযোগ অস্বীকার করেন এবং অশালীন ভাষায় কথা বলেন। অভিযোগকারীকে উদ্দেশ করে তিনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন।

এদিকে অভিযোগের সুষ্ঠু তদন্ত ও নিরপেক্ষ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের দাবি জানিয়েছেন কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাবিতে সংঘর্ষ-উত্তেজনায় অস্থির ক্যাম্পাস

হারানো ৫০টি মোবাইল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিল পুলিশ

স্বাস্থ্য ব্যবস্থাপনা ও জনমিতিক লভ্যাংশ অর্জন

হাসিনা-আজিজ-বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ জমা

ঢাকা-নারিতা রুট পুনরায় চালু

গুনে গুনে ঘুষ নিচ্ছিলেন ভূমি কর্মকর্তা, ভিডিও ভাইরালের পর বরখাস্ত

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

১০

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

১১

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

১২

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

১৩

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৪

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

১৫

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১৬

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১৭

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১৮

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৯

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

২০

Design & Developed by: BD IT HOST