১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বিশ্বকাপের ভেন্যু পরিবর্তন প্রসঙ্গে যা বললেন তামিম

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে না চাওয়ার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল বিসিবি। যে কারণে কোন ভেন্যুতে ম্যাচ হবে সেটি এখনো নিশ্চিত নয়। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে আজ বুধবার রাজশাহী ওয়ারিয়র্সের অনুশীলনের আগে বিশ্বকাপের ভেন্যু সম্পর্কে চলমান অনিশ্চয়তা নিয়ে জানান তানজিদ হাসান তামিম।

এই ওপেনার বলছিলেন, ‘না, একদমই (প্রভাব ফেলে) না। আপনারা জানেন, এই বিষয়ে বিসিবি ও আইসিসি কথা বলছে, যেন আমরা নিরাপদ ও উপযুক্ত জায়গায় গিয়ে বিশ্বকাপ খেলতে পারি। আমি বিশ্বাস করি, তারা বিষয়টি ঠিকভাবেই দেখছে। তাই এ নিয়ে আমি আর কিছু বলতে চাই না।’

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে ভারতীয় মদ জব্দ

বিশ্বকাপ শুরুর এক মাসের কম সময় বাকি থাকলেও বাংলাদেশ এখনো জানে না, প্রথম ম্যাচটি কোথায় খেলবে। তবে এসব বিষয় বিচলিত করছে না জানান তামিম, ‘না, এটা আমাকে ডিস্টার্ব করছে না।’

বিশ্বকাপের প্রস্তুতি সব ঠিকঠাক আছে বলে জানান তামিম, ‘(আয়ারল্যান্ডের বিপক্ষে) সিরিজের পর আমরা একটা ব্যাটিং ক্যাম্প করেছিলাম, যেটা ব্যাটসম্যানদের অনেক সাহায্য করেছে। বিপিএলের পর খুব বেশি সময় পাওয়া যাবে না, তাই যত প্রস্তুতি নেওয়ার, সেটা বিপিএলের মধ্যেই নিতে হবে।’

আরও পড়ুনঃ   নেসকোর নতুন চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন

‘এখানে (বিপিএল) আমরা নানা ধরনের ম্যাচ পরিস্থিতির মুখোমুখি হচ্ছি, যেগুলো বিশ্বকাপে খুব কাজে আসবে। যেসব ম্যাচে আমি রান করতে পারিনি, সেগুলোতে কোথায় ভুল করেছি, কোথায় ঘাটতি ছিল-সেগুলো বোঝার চেষ্টা করেছি এবং সেগুলো নিয়ে কাজ করছি। এখন থেকে যদি ধারাবাহিকভাবে ভালো করতে পারি, তাহলে সেটা আমার এবং দলের জন্যই ভালো হবে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে ৬১ কেজি গাঁজাসহ আটক ৩

১

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

২

ভাঙ্গায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৮, ডাকাতির সরঞ্জাম উদ্ধার

৩

রাজপথেই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে: এ্যানি

৪

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

৫

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

৬

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৭

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৮

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৯

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

১০

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

১১

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১২

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

১৩

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১৪

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১৫

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১৬

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৭

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৮

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৯

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST