১৪ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার ২

মাদক বিরোধী অভিযানে মাদক উদ্ধারসহ গ্রেপ্তার মো: সেলিম রেজা (৪০) ও মুনসুর রহমান (৪২)।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীর বিভিন্ন এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের শাহমখদুম ও পবা থানা পুলিশ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরএমপি জানায়, মঙ্গলবার (১৩ জানুয়ারি) পরিচালিত অভিযানে মোট ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মো: সেলিম রেজা (৪০) ও মুনসুর রহমান (৪২)। সেলিম শাহমখদুম থানার বড়বনগ্রাম নামাপাড়া গ্রামের মৃত তামিজ উদ্দিনের ছেলে এবং মুনসুর পবা থানার দাদপুর পশ্চিমপাড়া মৃত সুবাহানের ছেলে। উভয় রাজশাহী নগরীর বাসিন্দা।

আরও পড়ুনঃ   সাবেক নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমেদ আটক

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে আরএমপির শাহমখদুম থানা বেলুন চত্বর মোড়ে দায়িত্ব পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে বড়বনগ্রাম নামাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত সেলিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপর আসামি বাবু (পিতা-সাদেক ফকির), বড়বনগ্রাম নামাপাড়া, কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে গ্রেপ্তারকৃত সেলিমের দেহ তল্লাশি করে ৫ পুরিয়ায় মোট ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী পলাতক আসামি বাবুর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে বস্তার মধ্যে পলিব্যাগে রাখা ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   তানোরে আদিবাসী পল্লীতে ২০ হাজার টাকায় শিশু বিক্রি

অপর অভিযানে একই তারিখ রাত সাড়ে ১০টার দিকে পবা থানা গোপন সংবাদের ভিত্তিতে একই থানার দাদপুর গ্রামে মুনসুরের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে মুনসুরকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য নিজ নিজ হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদক সেবীর কারাদণ্ড ও অর্থদণ্ড

গোদাগাড়ীতে ডেঙ্গুসহ রোগ প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধন

পুঠিয়ায় ভয়াবহ আগুনে পুড়ল বসতবাড়ি, গরু-ছাগলের মৃত্যু

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২২

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

উপকূলীয় ও দুর্গম অঞ্চলের জন্য সৌরবিদ্যুৎ চালিত থ্রি-হুইলার অ্যাম্বুলেন্স উদ্ভাবন

বাংলাদেশ-যুক্তরাজ্য সহযোগিতা আরো বিস্তৃত করার প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

আত্মহত্যার হার শূন্যের কোটায় নামিয়ে আনতে চায় সরকার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীর জুয়েলার্সে চুরির ঘটনায় গ্রেফতার ৮, স্বর্ণ ও টাকা উদ্ধার

১০

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

১১

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১২

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

১৩

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

১৪

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

১৫

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

১৬

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

১৭

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

১৮

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST