৯ মে ২০২৪
অনলাইন সংস্করণ

রণবীরের স্ত্রী হিসেবে বোন কারিশমার পছন্দ ছিল সোনম কাপুর

অনলাইন ডেস্ক : বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন অভিনেতা রণবীর কাপুর। একমাত্র কন্যাসন্তান রাহাকে নিয়ে সুখী পরিবার এই দম্পতির। ব্যক্তিজীবনে একাধিক সম্পর্কে জড়ানোর পরে আলিয়ার গলাতেই মালা দিয়েছেন রণবীর।

কিন্তু এই অভিনেতার স্ত্রী হিসেবে নাকি অন্য কাউকে পছন্দ ছিল বোন কারিশমা কাপুরের। সম্পর্কে কাজিন হন রণবীর-কারিশমা। অভিনেতার বড় বোন এই অভিনেত্রী। যে কারণে ভাইয়ের স্ত্রী হিসেবে এক তারকাকন্যাকে পছন্দ ছিল এই নায়িকার।

বলিপাড়া সূত্রে খবর, ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিং চলাকালীন বন্ধুত্ব হয় রণবীর এবং আলিয়ার। সেই বন্ধুত্ব থেকে প্রেম। পাঁচ বছর সম্পর্কে থাকার পর ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন দুই তারকা।

আরও পড়ুনঃ   সত্যিই কি দেড়শো দেহরক্ষী নিয়ে চলেন তান্যা মিত্তাল?

তবে রণবীরের বোন কারিশমা অবশ্য ভাইয়ের পাত্রী হিসাবে পছন্দ করেছিলেন বলিউডের অন্য এক অভিনেত্রীকে। সেই অভিনেত্রী তারকা-সন্তানও বটে।

২০০৭ সালে সঞ্জয় লীলা ভন্সালীর পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সাওয়ারিয়া’। এই ছবি দিয়ে বলিউডে অভিষেক হয় রণবীরের। অভিনেতার সঙ্গে একই ছবি দিয়ে বলিউডে পা রাখেন অনিল কাপূরের কন্যা সোনম কাপূর। দুজনেরই প্রথম ছবি ছিল এটি।

বলিপাড়ার গুঞ্জন, ‘সাওয়ারিয়া’ ছবির শুটিং চলাকালীন সোনমের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন রণবীর। তবে তাদের সম্পর্কের স্থায়িত্ব বেশি দিন ছিল না। বিচ্ছেদের প্রায় এক দশক পর তাদের সম্পর্ক নিয়ে সোনমের মন্তব্যে আলোচনার ঝড় ওঠে।

২০১৭ সালে বলিউডের খ্যাতনামী নির্মাতা করণ জোহর সঞ্চালিত রিয়্যালিটি শোয়ে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনম। সেই অনুষ্ঠানে রণবীরের সঙ্গে সম্পর্ক নিয়ে সোনমকে প্রশ্ন করেছিলেন করণ। যে প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছিলেন, ‘আমার মনে হয় রণবীরের বোন কারিশমা খুব চাইতেন যেন আমি ওই বাড়ির বউ হই।’

আরও পড়ুনঃ   ‘এখানে স্থায়ী হয়ে গেলে অবাক হবেন না’-মেহজাবীন

বিচ্ছেদের পর রণবীরের সঙ্গে যে বেশ ভালো বন্ধুত্ব রয়ে গেছে সেটা জানাতেও ভুলেননি সোনম। দুজনেই নাকি এখনও বেশ ভালো বন্ধু। যদিও ওই সাক্ষাৎকারের পরের বছরই আনন্দ অহুজার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন সোনম। ২০১৮ সালের মে মাসে চার হাত এক হয় সোনম এবং আনন্দের। ৪ বছর পর প্রথম সন্তানের মা হন এই নায়িকা। বর্তমানে স্বামী-সন্তান নিয়ে বেশ সুখেই আছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ

সার সংকট নেই, কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা : রাজশাহীর ডিসি

জাপানি ভাষা শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠান রাজশাহীতে স্থাপনে আগ্রহ

মায়েদের হাতেই শিশুর পুষ্টি: শিগগিরই শুরু হচ্ছে রান্না করা মিড-ডে মিলের পাইলট প্রকল্প : ববি হাজ্জাজ

শিক্ষার্থীদের বেশি করে গাছের চারা রোপনের পরামর্শ রাজশাহী রেঞ্জ ডিআইজির

ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী

প্রাথমিক শিক্ষায় রিপোর্টনির্ভর নয়, ফলাফলভিত্তিক মনিটরিং ব্যবস্থা গড়ে তোলা হবে : গণশিক্ষা প্রতিমন্ত্রী

ভূবনমোহন পার্কের অবৈধ স্থাপনা দখলমুক্ত করলো রাসিক

আলোচিত শিশু আছিয়া হত্যা : হাইকোর্টের রায় পিছিয়ে সোমবার

চলতি অর্থবছরেই দেশের সব স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১০

রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি লিয়াকত আলীর এনজিওগ্রাম সম্পন্ন

১১

চাঁপাইনবাবগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

১২

আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের লোকশিল্পী সূচনা শেলী

১৩

সাদা শাড়িতেও মোহময়ী মিম

১৪

ফের দিল্লিতে আন্দোলনে নামার ঘোষণা তেলাপোকা পার্টির

১৫

ট্রাম্পের পাশে গম্ভীর মেলানিয়া, ভিডিও ঘিরে তোলপাড়

১৬

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে শি জিনপিংয়ের অভিনন্দন

১৭

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

১৮

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

২০

Design & Developed by: BD IT HOST