১৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

চারঘাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, জরিমানা ৭ লাখ ৫০ হাজার টাকা

পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোছা তাছমিনা খাতুনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

স্টাফ রিপোর্টার : রাজশাহীর চারঘাট উপজেলায় পরিবেশগত ছাড়পত্র ছাড়া এবং কৃষিজমির মাটি ব্যবহার করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পরিবেশ অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোছা তাছমিনা খাতুনের নেতৃত্বে চারঘাট উপজেলার বিভিন্ন এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ও ১৫ ধারায় মোট পাঁচটি ইটভাটাকে দোষী সাব্যস্ত করে ৭ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুনঃ   রাজশাহীর সাবেক এমপি আসাদের জামিন নামঞ্জুর

এ সময় একটি ইটভাটার একাংশ ভেকু মেশিন দিয়ে ভেঙে ফেলা হয় এবং চিমনিতে পানি ঢেলে ভাটাটির কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। জনস্বার্থে পরিবেশ বিধ্বংসী যেকোনো কার্যক্রমের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে বলেও জানানো হয়।

আরও পড়ুনঃ   পিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালায় রাজশাহী পুলিশ সুপার

অভিযানে সার্বিক সহযোগিতা করেন চারঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাতুল করিম মিজান।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাপ্তরিক নথিপত্রে মহামান্য ও মাননীয় লেখা যাবে না

ইউনিয়ন থেকে উপজেলা পর্যন্ত খেলার মাঠ তৈরির উদ্যোগ : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

১০

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১১

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১২

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১৩

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১৪

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৬

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৭

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৮

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৯

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

২০

Design & Developed by: BD IT HOST