১৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরের পাঁচন্দর ইউপি বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) পাঁচন্দর ইউনিয়ন পরিষদ ভবন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজান।

আরও পড়ুনঃ   বেরোবিতে পরীক্ষা নিয়ন্ত্রকের বিরুদ্ধে যৌন হয়রানি অভিযোগ

আলোচনা সভায় সাবেক মেয়র মিজানুর রহমান মিজান বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে আপসহীন সংগ্রাম করেছেন। তাঁর ত্যাগ ও নেতৃত্ব বিএনপি নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণার উৎস। তিনি বলেন, দেশ ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় রাজপথে ছিল এবং আগামীতেও থাকবে। বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রুহের মাগফিরাত কামনায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌর বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোর্তুজা, সহকারী অধ্যাপক আব্দুল খালেক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, তানোর পৌর বিএনপির সাবেক সহসভাপতি আবু সাঈদ, কামারগাঁ ইউনিয়ন বিএনপির নেতা সুলতান আহম্মেদ ও রবিউল ইসলাম মাস্টার, মিজানুর রহমান লাটু, তানোর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তোফাজ্জুল হোসেন তোফা, লুৎফর রহমান, কামরুল ইসলাম, তালন্দ ইউনিয়ন বিএনপির সভাপতি শামসুদ্দিন মন্ডল, লফর উদ্দিন, শহীদুল ইসলাম, জামাল, মাসুম ও দুরুল হুদাসহ আরও অনেকে।

আরও পড়ুনঃ   উৎসবমুখর নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

অনুষ্ঠানে উপজেলা ওলামা দলের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম দোয়া পরিচালনা করেন। এ সময় ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : স্থানীয় সরকার মন্ত্রী

সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে জিয়া মঞ্চের বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত

কাজীহাটা পুরাতন জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসা পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

দৃশ্যমান উন্নয়নের জন্য সরকারকে সময় দিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

‘বরেন্দ্র অঞ্চলে ভূউপরিস্থ পানির ব্যবহার বাড়াতে হবে’: পরিবেশপ্রতিমন্ত্রী

ডিবি-পুলিশ পরিচয়ে সন্তান আটকের ভয়, টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র’

দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করার প্রত্যয় স্বাস্থ্যমন্ত্রীর

রাজশাহী-নাটোর রুটে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে পড়েছেন যাত্রীরা

প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত সেই বৃদ্ধার মৃত্যু

১০

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী

১১

শুভ জন্মাষ্টমী আজ

১২

মাত্র ৪৫ টাকা চায়ের বিল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

১৩

শতবর্ষে উত্তম কুমার, তিনি বাঙালির মনের নায়ক : জয়া আহসান

১৪

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা এডিন জেকোর

১৫

১৬ বছরের ছাত্রের সঙ্গে শারীরিক সম্পর্ক, যুক্তরাজ্যে নারী শিক্ষিকার বিচার

১৬

মার্কিন হামলায় ইরানের নৌবাহিনীর ৬ সদস্য নিহত

১৭

রাজশাহীতে গয়েশ্বর চন্দ্র রায়কে স্বাগত জানালেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন

১৮

র‌্যাবের পরিবর্তে এসআরবি গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল উত্থাপন

১৯

বাগমারায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST