১৩ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অবহেলার অভিযোগ, ক্ষতির পূরণের দাবি

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলায় একটি কোল্ড স্টোরেজে আলু সংরক্ষণে অবহেলা ও অনুমতি ছাড়া আলু বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী এক ব্যবসায়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগকারী মোঃ মামুনুর রশিদ ২৮ পিতা আলহাজ্ব শামসুদ্দিন গ্রাম কালনা ডাকঘর তালন্দ তানোর রাজশাহী। তিনি জানান, গত ৩ জুলাই ২০২৫ থেকে ১৮ জুলাই ২০২৫ তারিখের মধ্যে আল মদিনা কোল্ড স্টোরেজে বুকিং নম্বর ৬০৭ এর মাধ্যমে মোট ৪ হাজার ১৪৫ বস্তা আলু সংরক্ষণ করেন। এর মধ্যে দিনাজপুরের এক হাজার বস্তা আলু বীজ হিসেবে রাখা হয়।

অভিযোগে বলা হয়, স্টোরেজ কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও যথাযথ সংরক্ষণের অভাবে ওই এক হাজার বস্তা বীজ আলু সম্পূর্ণ নষ্ট হয়ে যায়। যার আনুমানিক বাজারমূল্য ২৫ লাখ টাকা। বিষয়টি জানালে স্টোরেজ ম্যানেজার মোঃ মাহাবুর রহমান তালবাহানা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

আরও পড়ুনঃ   ফরিদপুরে ভাড়া বাসায় মিললো স্ত্রীর মরদেহ, পালিয়েছে স্বামী

পরবর্তীতে ১২ ডিসেম্বর ২০২৫ তারিখে অবশিষ্ট আলু পরিদর্শনে গিয়ে বস্তার সংখ্যায় ঘাটতি লক্ষ্য করেন তিনি। এ বিষয়ে জানতে চাইলে ম্যানেজার সঠিক সংরক্ষণের কথা জানান। তবে ২৫ ডিসেম্বর ২০২৫ বিকেলে পুনরায় পরিদর্শনে গিয়ে জানতে পারেন, তার এক হাজার ৩০০ বস্তা আলু কোনো ধরনের পূর্ব অবগত ছাড়াই বিক্রি করে দেওয়া হয়েছে।

অভিযোগকারীর দাবি, ওই এক হাজার ৩০০ বস্তা আলুর আনুমানিক মূল্য ১৬ লাখ ৯০ হাজার টাকা। এ বিষয়ে প্রশ্ন করলে ম্যানেজার জানান, স্টোরেজ মালিকের নির্দেশে আলু বিক্রি করা হয়েছে এবং ক্ষতিপূরণের টাকা ফেরত দেওয়া হবে। তবে পরবর্তীতে টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানানো হয়।

আরও পড়ুনঃ   রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযানে ইয়াবা জব্দ

সব মিলিয়ে তার মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় ৪১ লাখ ৯০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। টাকা ফেরত না পেলে তিনি চরম আর্থিক ক্ষতির মুখে পড়বেন বলেও জানান।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের বিষয়ে আল মদিনা কোল্ড স্টোরেজের ম্যানেজারের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

১০

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

১১

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

১২

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

১৩

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

১৪

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

১৫

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১৬

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১৭

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১৮

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৯

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST