১২ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ ১ জনসহ গ্রেপ্তার ৩৪

গ্রেপ্তারকৃত আসামি হানিফ মোহাম্মদ পলাশ (৪২)।

স্টাফ রিপোর্টার : রাজশাহী নগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ৩৪ জনকে গ্রেপ্তার করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগে ১ জনকে গ্রেপ্তার করা হয়। এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত এই ৩৩ জনের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন।

আরও পড়ুনঃ   মাদুরোর আটকাবস্থার ছবি প্রকাশ ট্রাম্পের

চলমান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী নগরীর মতিহার থানার অক্ট্রোয় মোড় এলাকা থেকে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত সন্দিগ্ধ আসামি হানিফ মোহাম্মদ পলাশ (৪২)। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা একেএম ফজলুল হক হলের সেকশন অফিসার হিসেবে কর্মরত এবং পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। হানিফ রাজশাহী নগরীর পবা থানার কিসমতকুখন্ডী বুধপাড়া এলাকার জোনাব আলীর ছেলে।

আরও পড়ুনঃ   ১৫ স্যাটেলাইট নিয়ে ছিটকে পড়ল ভারতের রকেট

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST