১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

বেনাপোলে বিদেশি অস্ত্রসহ যুবক আটক

বিদেশি অস্ত্রসহ আটককৃত সাকিব হাসান। 

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিনসহ সাকিব হোসেন (২৮) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

র‍্যাব সূত্রে জানা যায়, রবিবার (১১ জানুয়ারি) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকার র‍্যাব হেডকোয়ার্টার এবং যশোর যৌথভাবে একটি বিশেষ টহলদল মেজর নাজমুল হোসেনের নেতৃত্বে বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে আসলাম হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে দুইটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ   একনেকে ৪৮৩ কোটি টাকার পাঁচ প্রকল্প অনুমোদন

এ সময় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের আসলাম হোসেনের ছেলে সাকিব হাসানকে (২৮) আটক করা হয়।

আটককৃত সাকিব হাসান এর বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে প্রতিবেশী আব্দুল্লাহ বলেন, সে একটি সিএন্ডএফ এজেন্টে চাকুরী করে। গত শুত্রবার সে চুয়াডাঙ্গা থেকে আসার সময় এক্সিডেন্ট করে। সে অসুস্থ অবস্থায় বাড়িতে শুয়ে ছিল। এরপর আজ ভোরে র‍্যাব-৬ এর অনেক সদস্য এসে তার বাড়ি ঘিরে ফেলে বিছানার নীচে থেকে দুইটি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও চারটি ম্যাগজিন উদ্ধার করে। এর আগে তার নামে কোন মামলা বা কোন অস্ত্র বা ভারতীয় চোরাচালানি ব্যবসা ও করতে আমরা দেখি নাই।

আরও পড়ুনঃ   শার্শায় ইছামতিতে বড়শির টানে ধরা পড়ল ১৬ কেজির পাঙ্গাস

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ হোসেন বলেন, র‍্যাব আটক আসামি ও উদ্ধারকৃত অস্ত্র বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করছে। থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশি অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরো জোরদার করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুঠিয়ায় সার বিতরণে স্বচ্ছতা নিশ্চিতে কঠোর নজরদারি

বানেশ্বর শিক্ষকের মৃত্যুর তদন্ত চেয়ে ক্লাস বর্জন, মহাসড়ক অবরোধ

দেশে ভালো নির্বাচনের সংস্কৃতি চালু করতে চাই : সিইসি

নগরীতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ

হংকংয়ের সঙ্গে বিনিয়োগ সুরক্ষা চুক্তি, বাড়বে বিনিয়োগের সম্ভাবনা

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে নারী মাদক ব্যবসায়ীর কারাদণ্ড ও অর্থদণ্ড

কৃষকদের সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৩ আসামি গ্রেপ্তার

অন্তর্বর্তীকালীন সরকারের তৈরি শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ গ্রহণ করছে সরকার : প্রধানমন্ত্রী

১২ সেপ্টেম্বর শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান : মীর শাহে আলম

১০

গোদাগাড়ীতে অবৈধভাবে সার মজুত, সার জব্দসহ ডিলারের কারাদণ্ড

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৭

১২

জন্ম-মৃত্যু নিবন্ধনে শার্শায় প্রথম নিজামপুর ইউনিয়ন পরিষদ

১৩

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৪

চারঘাট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা

১৫

মোহনপুরে দেশীয় তৈরী ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার

১৬

রামেক হাসপাতালে ডেঙ্গু রোগীর মৃত্যু

১৭

গোদাগাড়ীতে পরিত্যক্ত অবস্থায় হেরোইন উদ্ধার

১৮

লেখাপড়ার পাশাপাশি ছাত্রসমাজকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রীর

১৯

পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

২০

Design & Developed by: BD IT HOST