১১ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইসির শুনানিতে প্রথমার্ধে ২৭ জনের আপিল মঞ্জুর

নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

অনলাইন ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইসংক্রান্ত রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির প্রথমার্ধে ২৭ জন প্রার্থীর আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত প্রথমার্ধের দুই ঘণ্টায় ৩৫ জনের আপিল শুনানি শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর দুপুরের বিরতির পর দ্বিতীয়ার্ধের শুনানি শুরু হবে বেলা ২টায়।

সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ১২ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ১০ জনের আপিল মঞ্জুর করা হয়, একজনের আপিল নামঞ্জুর এবং একজনের আপিল পেন্ডিং রাখা হয়।

বেলা ১১টা পর্যন্ত মঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে ছিলেন: চাঁদপুর-২ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মোহাম্মদ আব্দুল মুবিন, কুড়িগ্রাম-২ আসনের বিএনপির মো. আতিকুর রহমান, গাজীপুর-২ আসনের খেলাফত মজলিসের খন্দকার রুহুল আমীন, টাঙ্গাইল-৫ আসনের খেলাফত মজলিসের হাসানাত আল আমীন, টাঙ্গাইল-৮ আসনের খেলাফত মজলিসের মো. শহীদুল ইসলাম, টাঙ্গাইল-৭ আসনের খেলাফত মজলিসের মো. আবু তাহের, বগুড়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. রেজাউল করিম তালু, জয়পুরহাট-২ আসনের এবি পার্টির এস. এ জাহিদ, রাঙামাটি (২৯৯) আসনের স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং জয়পুরহাট-১ আসনের এবি পার্টির সুলতান মো. শামছুজ্জামান।

আরও পড়ুনঃ   “আজ সারা বিশ্বে একই চেতনায়, একই সুরে দিবসটি পালিত হচ্ছে” মে দিবসে শিক্ষা বোর্ড চেয়ারম্যান

কুমিল্লা-১ আসনের জাতীয় পার্টির সৈয়দ মো. ইফতেকার আহসানের আপিল পেন্ডিং রাখা হয়েছে এবং ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মোরশেদুল ইসলাম আসিফের আপিল নামঞ্জুর করা হয়েছে।

দ্বিতীয় ঘণ্টায় (১১টা থেকে ১২টা) ২৩ জনের আপিল শুনানি হয়। এর মধ্যে ১৭ জনের আপিল মঞ্জুর, ৪ জনের আপিল নামঞ্জুর এবং ২ জনের আপিল পেন্ডিং রাখা হয়।

দুপুর ১২টা পর্যন্ত মঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে ছিলেন: ঢাকা-১ আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুল ইসলাম, কুমিল্লা-৬ আসনের বাসদ প্রার্থী কামরুন্নাহার সাথী, কুমিল্লা-৮ আসনের বাসদ প্রার্থী মো. আলী আশ্রাফ, নেত্রকোনা-১ আসনের জেএসডি প্রার্থী মো. বেলাল হোসেন, হবিগঞ্জ-৩ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. শাহিনুর রহমান, নড়াইল-২ আসনের গণধিকার পরিষদের মো. নূর ইসলাম, হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. রাশেদুল ইসলাম খোকন, লক্ষ্মীপুর-২ আসনের বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া, জামালপুর-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামের মো. মুজিবুর রহমান আজাদ, সাতক্ষীরা-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. শহিদুল আলম, বগুড়া-২ আসনের জাতীয় পার্টির মো. শরিফুল ইসলাম জিন্নাহ, লক্ষ্মীপুর-২ আসনের গণঅধিকার পরিষদের আবুল বাশার, চাঁদপুর-১ আসনের গণঅধিকার পরিষদের মো. এনায়েত হোসেন, মাদারীপুর-৩ আসনের বাসদ প্রার্থী আমিনুল ইসলাম, যশোর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. জহুরুল ইসলাম, ঢাকা-৮ আসনের জনতার দলের মো. গোলাম সারোয়ার এবং ঢাকা-১০ আসনের জনতার দলের মো. জাকির হোসেন।

আরও পড়ুনঃ   আগামীকাল মুখোমুখি ভারত-পাকিস্তান, কতটা জমবে দুই চিরপ্রতিদ্বন্দ্বির লড়াই?

সদ্য নামঞ্জুর হওয়া প্রার্থীদের মধ্যে ছিলেন : রাজশাহী-৩ আসনের স্বতন্ত্র মোসা. হাবিবা বেগম, শেরপুর-১ আসনের স্বতন্ত্র মো. ইলিয়াছ উদ্দিন, ভোলা-২ আসনের স্বতন্ত্র মিজ তাসলিমা বেগম এবং রংপুর-৪ আসনের স্বতন্ত্র মো. জয়নুল আবেদিন।

ভোলা-২ আসনের স্বতন্ত্র মহিবুল্যাহ খোকন ও ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র আবদুল কাদের মিয়ার আপিল পেন্ডিং রাখা হয়েছে। তাদের যথাযথ কাগজপত্র দাখিলের জন্য ১৬ জানুয়ারি পর্যন্ত সময় দেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১০

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

১১

নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১২

জয়পুরহাটে গৃহবধূ সাজু হত্যা মামলার রায়, দুই আসামির যাবজ্জীবন

১৩

মানিকছড়িতে মর্মান্তিক দুর্ঘটনা: ছোটবোনকে বাঁচাতে গিয়ে কিশোরী আমেনার মৃত্যু

১৪

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার

১৫

সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক

১৬

৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

১৭

চলে গেলেন প্রবীণ সাংবাদিক সাইদুর রহমান

১৮

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাজশাহী স্টেশন ভাঙচুর, ৪ রেলকর্মী বরখাস্ত

১৯

শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে রাবিতে রেলপথ অবরোধ, আগুন

২০

Design & Developed by: BD IT HOST