১০ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

রাজশাহীতে লবণ পরিবহনের আড়ালে অর্ধকোটি টাকার গাঁজাসহ গ্রেপ্তার ১

স্টাফ রিপোর্টার : লবণ পরিবহনের আড়ালে বিপুল পরিমাণ গাঁজা পাচারের সময় রাজশাহীতে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫। এ সময় জব্দ করা হয়েছে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ১২৬ কেজি গাঁজা।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ রাজশাহীর সদর কোম্পানির একটি অপারেশন দল ৯ জানুয়ারি রাত ৯টা ৫০ মিনিটে রাজশাহীর পুঠিয়া থানাধীন বানেশ্বর বাজারের চৈতী মার্কেট এলাকায় চেকপোস্ট স্থাপন করে।

আরও পড়ুনঃ   বিপিজেএর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চেকপোস্টে নাটোর থেকে রাজশাহীগামী একটি কার্গো ট্রাক তল্লাশি চালিয়ে ট্রাকের ভেতর লবণের বস্তার আড়ালে রাখা ১২৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাক থেকে ১৩ হাজার কেজি লবণ ও নগদ ২ হাজার ৫০০ টাকাও জব্দ করা হয়।

এ ঘটনায় ট্রাকের চালক মো. হাসানুর রহমান (৩৫) কে গ্রেপ্তার করা হয়। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া থানার মাঝেরপাড়া এলাকার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামি স্বীকার করেছেন যে, তিনি বিক্রয়ের উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন উপায়ে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।

আরও পড়ুনঃ   রেঞ্জ ডিআইজি ও ঢাকার বাইরের পুলিশ কমিশনারদের বদলি

র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকা। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

১০

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

১১

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

১২

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

১৩

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১৪

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১৫

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১৬

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৭

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৮

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৯

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

২০

Design & Developed by: BD IT HOST