৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

‘আপনাদের ভালোবাসা চাই’

অনলাইন ডেস্ক : গ্ল্যামারে বরাবরই দর্শকদের মনে ঝড় তুলেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব তারকা। নিজের যাপিত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করতে ভোলেন না।

এবার সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছুটা খোলামেলা পোশাকে ধরা দিয়ে ভক্তদের এক বড় সুখবর দিলেন এই অভিনেত্রী। দীর্ঘদিন পর নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরছেন মিমি। একগুচ্ছ ছবি শেয়ার করে মিমি জানান, চলতি মাসেই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’।

আরও পড়ুনঃ   ২৩ ফুট লম্বা শাড়ির আঁচলে রূপকথার পরী আলিয়া

ছবিগুলোর ক্যাপশনে উচ্ছ্বসিত মিমি লেখেন, ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল নিয়ে আসছি ২৩ জানুয়ারি। এই বছরের প্রথম ছবি আমার। আপনাদের ভালোবাসা চাই।’


শেয়ার করা ছবিগুলোতে দেখা গেছে মিমির বোল্ড লুক। খোলা চুল, কানে লম্বা ঝুমকো দুল আর গায়ে জড়ানো কালো ওড়নায় মায়াবী লুকে ফ্রেমবন্দি হয়েছেন তিনি। বিশেষ করে তার চোখের চাহনি নেটিজেনদের নজর কেড়েছে।

আরও পড়ুনঃ   ‘মন ছুঁয়ে গেল’ বছর শেষে নতুন অভিজ্ঞতা নুসরাতের

মুহূর্তেই ছবিগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ভক্তদের প্রশংসায় ভাসতে থাকেন অভিনেত্রী। ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ সিনেমাটি একটি ভৌতিক-কমেডি ঘরানার গল্পে নির্মিত।

যেখানে মিমিকে একদমই নতুন এবং ভিন্ন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক। নতুন বছরের শুরুতেই প্রিয় অভিনেত্রীর এই চমকপ্রদ ঘোষণায় উচ্ছ্বসিত তার ভক্ত-অনুরাগীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেকে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন ভর্তি ২০

৩ গোল খেয়ে মৌসুমের প্রথম হার দেখল আর্সেনাল

ফের বাবা-মা হলেন রণবীর-দীপিকা

গ্যালারিতে পাশাপাশি টম-টেইলর, কী কথা হয়েছিল দুই তারকার?

হুথিদের হামলার মাঝেই, সৌদির কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

স্পেনে পাচার চক্রের বিচার শুরু, আফ্রিকা-ক্যানারি রুটে মানবপাচারের শিকার বাংলাদেশিরা

গোদাগাড়ীতে প্রিপেইড মিটার বাতিল ও পোস্ট পেইড মিটার ফেরতের দাবিতে মশাল মিছিল ও বিক্ষোভ

পুঠিয়ায় পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ, এবং জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ

মাছে খাচ্ছে কৃষির সার, চাহিদা তুলনায় সরবরাহ কম, বাগমারায় সার সংকটের নেপথ্যে

রুয়েটের সাথে আইআইবিএ বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষরিত

১০

আইএইচটি রাজশাহীর সুবর্ণজয়ন্তীর মোড়ক উন্মোচন ও রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন

১১

রাজশাহীতে পুলিশের অভিযানে ২০০ পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ২

১২

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩ 

১৩

নগরীতে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

১৪

নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের অভিযানে ১ হাজার লিটার ডিজেল জব্দ

১৫

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান, রোপণ সাড়ে ৭০০ গাছ

১৬

ওড়াঁও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব, কারাম গাছের ডালকে ঘিরে উৎসব

১৭

অসুস্থ অবস্থায় হলেন বাড়িছাড়া, পড়ে ছিলেন রাস্তায়

১৮

যশোরের শার্শায় পাটের বাম্পার ফলন ও ভালো দামে খুশি চাষিরা

১৯

যশোরের শার্শায় ৩৫ বিঘার মাছের ঘের নিয়ে বিরোধ : প্রাণভয়ে বাড়িছাড়া ব্যবসায়ী

২০

Design & Developed by: BD IT HOST